আইপিএলের গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া
আপডেট করা - Feb 9, 2022 2:15 pm

আইপিএলের নিলাম শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। তার আগেই ঘোষণা হয়ে গেল আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম। আসন্ন আইপিএলের ম়্যাচে হার্দিক পান্ডিয়ার দলের নাম গুজরাত টাইটান্স। বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই সেই নাম ঘোষণা করলেন খোদ হার্দিক পান্ডিয়া। গুজরাতের ক্রিকেটারদের আরও উজ্জিবীত ও তাদের ধারণা থেকেই নাকি এই নাম ঠিক করা হয়েছে। লক্ষ্য এবার শক্তিশালী দল গঠন করে আইপিএলের মঞ্চে নামা।
কয়েক বছর আগে গুজরাত থেকে আইপিএলের আরও একটি দল এসেছিল। তবে সেটা ছিল দু বছরের জন্য। আইপিএলের ম়ঞ্চ থেকে গড়া পেটার অভিযোগে দু বছরের জন্য নির্বাসিত হয়েছিল চেন্নাই কুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেই সময়ই দুটো নতুন ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েচিল বোর্ড। পুনের পাশাপাশি গুজরাত লায়ন্স নামে আরও একটি দল এসেছিল। কিন্তু দু বছর পরই নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে সরে যেতে হয়ছিল তাদের।
এবারের আইপিএলের আগে পাকাপাকি ভাবে আরও দুই দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। আটদলের পরিবর্তে আসন্ন আইপিএল হতে চলেছে দশ দলের। আর সেখানেই দুই নতুন দল লখনউ জায়ান্টস ও গুজরাত টাইটান্স। লখনউয়ের নাম আগের মাসেই ঘোষণা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল আহমেদাবাদের নাম। বুধবারই সেই নাম ঘোষণা করলেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। শোনাযাচ্ছিল আহমেদাবাদ টাইটান্স নামে নাকি এই নতুন দল আসতে পারে। কিন্তু শেষপর্যন্ত শহরের নামে নয়, রাজ্যের নামেই দলের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নেয় আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলে হার্দিক পান্ডিয়ারা নামতে চলেছে গুজরাত টাইটান্সের হয়ে। এর আগে তারা খেলেছিল গুজরাত লায়ন্স হিসাবে। সেই নামের সঙ্গেই মিল রেখে এই নামের সিদ্ধান্ত।
দলের নাম ঘোষণার পরই গুজরাত টাইটান্সের তরফে তাদের লক্ষ্য কী তাও জানানো হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, নতুন মরসুম শুরু হওয়ার আগে নিলামে আমাদের প্রধান লক্ষ্য হল শক্তিশালী দল গঠন করা। ক্রিকেটারদের অনেক বাছাই করে তুলতে হবে। ক্রিকেটারদের দক্ষতাই শুধু নয়, যারা এই টাইটান্স নামের সঙ্গে সুবিচার করতে পারবে তাদেরকেই বেছে নেব আমরা। গুজরাতের মানুষের সহায়তাতেই এই কাজ শুরু করতে পেরেছি। এই ফ্র্যাঞ্চাইজি গুজরাত ক্রিকেটের ক্রিকেটারদের আরও উজ্জ্বীবিত করতে পারবে বলেই আশাবাদী আমরা।
নিলাম শুরু হওয়ার আগদে তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ ছিল দুই নতুন ফ্র্যাঞ্চাইজির তরফে। আর প্রথম দর্শনেই সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। ইতিমধ্যেই ১৫ কোটি টাকায় দলের অধিনায়ক হিসাবে তারা বেছে নিয়েছেন ঘরের ছেলে হার্দিক পান্ডিয়াকে। একইসঙ্গে তাদের দলে এসেছেন রশিদ খান এবং নাইট শিবিরের প্রাক্তন ওপেনার শুভমন গিলকেও তুলে নিয়েছে তারা।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। এখন তারই জোরকদমে প্রস্তুতি চলছে গুজরাত টাইটান্সের।