মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তে খুশি সুনীল গাভাসকর, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস সিএসকে ও ধোনি ভক্তদের

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে থেকেই জল্পনাটা ছিল বিস্তর। মহেন্দ্র সিং ধোনি কী এদিনই চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচ খেলতে চলেছেন।  সন্ধে সাতটা। টস হওয়ার পরই মহেন্দ্র সিং ধোনির সামনে সেই প্রশ্ন।  আর সেখানেই সমস্ত জল্পনার অবসান ঘটােন খোদ ক্যাপ্টেন কুল। চেন্নাই সুপার কিংসের হয়ে আসন্ন মরসুমেও মাঠে নামবেন তিনি। চেন্নাইয়ের মাঠ থাকই তিনি বিদায়টা জানাতে চান। এর এই কথা শোনার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ধোনিকে নিয়ে উচ্ছ্বাস শুরু।

মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্ত  আরও একজনকে খুশি করেছেন। তিনি হলেন প্রাক্তন কিংবদন্তী তারকা সুনীল গাভাসকর। এই মরসুমই যে ধোনির আইপিএলের শেষ মরসুম, তা মানতে আগে থেকেই নারাজ ছিলেন তিনি। মহেন্দ্র সিং ধোনির থেকে শুধু উত্তরটা শোনার অপেক্ষায় ছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। শুক্রবার মাঠে ধোনির উত্তর শোনার পর তিনিও আপ্লুত। তাঁর মতে ২০২৩ সালে চেন্নাই থেকেই বোধহয় সমগ্র ভারতকে ধন্যবাদ জাানাতে চান ধোনি।

আগামী আইপিএলেও চেন্নাইয়ের হয়েই দেখাযাবে মহেন্দ্র সিং ধোনিকে

এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই ধোিকে নিয়ে ছিল জোর জল্পনা। সেইসঙ্গে আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব উঠেছিল রবীন্দ্র জাদেজার ওপ। যদিও শেষপর্যন্ত সেই দায়িত্ব আবারও ধোনির কাঁদেই ফিরে এসেছিল। কিন্তু ধোনির অবসরের জল্পনাটা ছিল। সেই জল্পনাও শেষ হল এদিন। ধোনি মাঠে নেমেই বলে দেন ২০২৩ সালে অবশ্যই খেলতে চান তিনি। চিপকের সমর্থকদের সামনে না খেলে আইপিএলকে বিদায় জানালে সেটা তাদের সঙ্গে অন্যায় হবে বলেই মনে করেন ধোনি।

আইপিএলের শুরু থেকেই ধোনির নেতৃত্বে চেন্নাই একের পর এক জয় পেয়েছেন। চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে তিনি  কোনও নায়কের চেয়ে কম নন।  তাদের থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছেন ধোনি। সেজন্যই বিদায়টা তাদের সামনে দাঁড়িয়েই জানাতে চান ধোনি। আর ধোনির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুনীল গাভাসকর। মহেন্দ্র সিং ধোনির এই কথা বলাটাই শুধু অপেক্ষায় ছিল সকলে। সোশ্যাল মিডিয়া এখন শুধুই ধোনি ময়। উচ্ছ্বাসে ভেসেছেন ধোনি ভক্ত থেকে সিএসকে ভক্তরা।

আর এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে সুনীল গাভাসকর জানিয়েছেন, আমার মনে এটা সত্যিই একটা অসাধারণ জিনিস।  যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন সবটা, সত্যিই তা অসাধারণ। তাঁকে এবং তাঁর দলকে যারা সবসময় সাপোর্ট করে এসেছেন তাদের ধন্যবাদ জানাতে চান তিনি। শুধু সিএসকেই নয়, তিনি ভারতেও অধিনায়ক।  ক্রিকেটের মানচিত্রে ভারতকেও এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি। পরবর্তী মরসুমে আশা করি ফের সেই হোম এবং অ্যাওয়ে নিয়ম মেনেই খেলা হবে। সেখানে ১০টি ভেন্যু থেকেই বিদায় জানানোর সুযোগ পাবেন তিনি।

 

close whatsapp