জস বাটলার ও যসস্বীকে ফিরিয়ে আইপিএলে উইকেট নেওয়ার যাত্রা শুরু মুকেশ কুমারের
আপডেট করা - Apr 8, 2023 6:21 pm

বাংলার দয়ে দীর্ঘদিন দুরন্ত পারফরম্যান্স দেখালেও আইপিএলের দড়জা খুলতে ব্যর্থই হচ্চিলেন মুকেশ কুমার। এবারের আইপিএলেই সেই অপেক্ষার অবসান হেয়েছিল বাংলার এই তারকা ক্রিকেটারের। এবারের আইপিএলের আগেই মিনি নিলামে দিল্লি ক্যাপিটালসে গিয়েছিলেন মুকেশ কুমার। সেখানেই অবশেষে মুকেশ কুমারের ঝুলিতে উইকেট। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও, তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চে প্রথম উইকেট পেলেন মুকেশ কুমার। শুধু তাই নয় রাজস্থান রয়্যালসের সেরা দুই উইকেট তুলে নিলেন তিনি।
রাজস্থান রয়্যালের ব্যাটাররা এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই বাংলার এই তরুণ বোলার সাফল্যের হাসি হাসলেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে এদিন সবচেয়ে সফল বোলারের তকমা রয়েছে মুকেশ কুমারের গায়েই। আইপিএলের মঞ্চে মুকেশ কুমারের প্রথম দুই উইকেটই রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা দুই ক্রিকেটার। এদিন তিনি যাতরা শুরু করেছিলেনম যসস্বী জয়সওয়ালের উইকেট নিয়ে। সেই যাত্রাটাই মুকেশ কুমারের শেষ হয় বিধ্বংসী জস বাটলারের উইকেট নিয়ে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬ রানে ২ উইকেট তুলে নিয়েছেন মুকেশ কুমার
বঙ্গ ক্রিকেট মহলে মুকেশ কুমারকে নিয়ে যে এদিন উচ্ছ্বাস হওয়াটা স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় এ দলের হয়ে সম্প্রতি ভাল পারফর্ম্যান্সই প্রদর্শন করেছিলেন মুকেশ কুমার। সেই মঞ্চেও মুকেশ কুমারের হাতে ছিল সাফল্য। সেই পারফর্মযান্স দেখার পরই যে এবার দিল্লি ক্যাপিটালস তাঁকে নেওয়ার জন্য মরিয়া ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই সিদ্ধান্ত যে ভুলও ছিল না মুকেশ কুারও এদিন বুঝিয়ে দিযেছেন।
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন মুকেশ কুমার। দিল্লি বিরুদ্ধে প্রথম থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন রাজসথান রয়্যালসের ওপেনিং জুটি যসস্বী জয়সওয়াল এবং জস বাটলার। প্রথম থেকেই তাদের আক্রমণাত্কম ফর্মের সামনে বিধ্বস্ত হচ্ছিল দিল্লি ক্যাপিটালস শিবির। খলিল আহমেদকে এদিন এক ওভারে পাঁচটি বাউন্ডারিও হাঁকিয়েছিলেন যসস্বী জয়সওসাল। সেই যসস্বীকেই ৮.৩ ওভারে থামিয়েছিলেন মুকেশ কুমার। অন্যদিক জস বাটলার সময় যত এগিয়েছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন।
সেই জস বাটলারকেও শেষ মুহূর্তে থামিয়েছিলেন এই মুকেশ কুমার। তাঁর কাছেই বল অ্যান্ড কট হয়ে সাজঘরের রাস্তা ধরতে হয়েছিল রাজস্থান রয়্যালসের এই তারকা ব্যাটারকে। এবারের আইপিএলে ৫.৫০ কোটি টাকায় মুকেশ কুমারকে দলে তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তৃতীয় ম্যাচেই প্রথমবার উইকেট পেলেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।