রশিদ খানের সঙ্গে গুজরাত টইটান্সের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন রাহুল তেওয়াটিয়া

Rahul Tewatia
Rahul Tewatia. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্সের হয়ে রশিদ খানের পাশে বোলিং করার জন্য প্রস্তুত রয়েছেন রাহুল তেওয়াটিয়া। আগামী ২৮ মার্চ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে গুজরাত টাইটান্স। সেখানে শুরু থেকেই এবার খেলার সম্ভাবনা রয়েছে রাহুল তেওয়াটিয়ার। সেখানেই এবার রশিদ খানের  সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ পাচ্ছেন রাহুল তেওয়াটিয়া। সেইভাবেই ব্যাটিং এবং বোলিংয়ের জন্য তৈরি হচ্ছেন তিনি। গুজরাতকে চ্যাম্পিয়ন করাই এখন প্রধান লক্ষ্য রাহুল তেওয়াটিয়ার।

এবারের আইপিএলে মার্কি ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন রাহুল তেওয়াটিয়া। আইপিএলের মেগা নিলামে এবার সেরা দশজন মার্কি ক্রিকেটারের মধ্যে অন্যতম ছিলেন রাহুল তেওয়াটিয়া। এবারের আইপিএলে ৯ কোটি টাকায় গুজরাত টাইটান্স তাঁকে তুলে নিয়েছিল। গতবার অবশ্য রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস।

আইপিএলের মঞ্চে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তিনি। এবার গুজরাত টাইটান্সের হয়ে নামবেন রাহুল তেওয়াটিয়া। সেই গুজরাত টাইটান্স তাঁকে যে পজিশনে খেলতে বলবে, সেখানেই খেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। একইসঙ্গে দল তাঁকে যে ভূমিকা পালন করতে বলবে তাও পূরণ করতে প্রস্তুত রয়েছেন এই তারকা ক্রিকেটার।

রশিদ খানের পাশে খেলার অপেক্ষায় রাহুল তেওয়াটিয়া

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “যদি আইপিএলে কোবও দল আমাকে এত দাম দিয়ে কেনে, অর্থাত যদি কেউ আমার ৯ কোটি টাকা দেয়, তার মানে সেই দল আমায় বিশ্বাস করে। আম নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব এবং যে ভূমিকায় দল থেকে আমায় দেওয়া হবে, তাই পালন করব”।

রাহুল তেওয়াটিয়া আরও জানিয়েছেন, “গুজরাত টাইটান্স আমার প্রতি যথেষ্ট বিশ্বাস দেখিয়েছে। তারা নতুন ফ্র্যাঞ্চাইজি হয়ে এসেছে এবং আমাকে তুলে নিয়েছে। আমার লক্ষ্য সবসময়ই আইপিএল চ্যাম্পিয়ন হওয়া থাকে। এবারেও সেটা একেবারে আলাদা নয়। আগে থেকে নয়, ম্যাচ বাই ম্যাচ নিয়েই ভাবতে চাই আমি”।

এবারে গুজরাত টাইটান্সে রয়েছেন আরেক তারকা স্পিনার রশিদ খান। তাঁর সঙ্গেই বোলিং করতে চান রাহুল তেওয়াটিয়া। গতবারই তাঁর স্পিন দিয়ে নানান চমক দেখিয়েছেন রাহুল। এবার সেই রাহুল রশিদের পাশে রও ভয়ঙ্কর হয়ে উঠতে চান। নিজের বোলিংয়েও কিছু রহস্য যা এখনই সকলের সামনে আনতে চাননা তিনি। আইপিএলের মঞ্চে রাহুল তেওয়টিয়ার হাত দিয়েও দেখা যাবে বিশেষ স্পিন।

close whatsapp