এশিয়া কাপের আগে সস্ত্রীক তিরুপতী মন্দিরে পুজো দিলেন রোহিত শর্মা

Rohit Sharma Visits Temple
Rohit Sharma Visits Temple. ( Photo source: Twitter )

যেকোনও বড় প্রতিযোগিতার আগে ভারতীয় অধিনায়কদের মাঝেমধ্যেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে যেতে দেখা গিয়েছে। এার সামনেই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। তার আগে সেই তালিকাতেই নতুন সংযোজন রোহিত শর্মার নাম। আদামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। তার আগেই অন্ধ্রপ্রদেশে তিরুপতি বালাজী মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ভারতীয় দলের অধি্নায়ক রোহিত শর্মা। এশিয়া কাপের মঞ্চে দলের ভাল পারফরম্যান্সের প্রার্থনাই যে তিনি করলেন তা বলার অপেক্ষা রাখে না।

এরআগে এমএস ধোনি থেকে বিরাট কোহলি, সকলকেই বিভিন্ন সময়ে মন্দিরে যেতে দেখা গিয়েছে। এবার সেই একই ছবি দেখা গেল রোহিত শর্মার ক্ষেত্রেও। আপাতত কয়েকদিনের ছুটিতে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২৩ অগস্ট ভারতীয় দলের শিবিরে এনসিএ-তে যোগ দেবেন তারা। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানেই রোহিত শর্মা সহ আরও বেশকয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে রয়েছেমন রোহিত শর্মা

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ভারত প্রতম ম্যাচে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। বিশ্বকাপের আগে এই এশিয়া কাপের মঞ্ঠই এখন ভারতীয় দলের কাছেপ্রধান পরীক্ষার মঞ্চ। সেখানে নামার আগেই কোনওরকম ঝুকি নিতে নারাজ ভারকতীয় টিম ম্যানেজমেন্ট । সেই কথা মাথায় রেখেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের ওয়ারপ্কলোডের কথা চিন্তা করে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আপাতত কয়েকদিনের ছুটিতেই রয়েছেন রোহিত শর্মা। এই মরসুমে খুব একটা ভাল ফর্মের মদ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্ম। দেশের জার্সির পাশাপাশি আইপিএলের মঞ্চেও রোহিত শর্মার ব্যাটে বড় রানের ঝলক ছিল না। সেই থেকে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েও নানান কথাবার্তা চলচে ভারতীয় ক্রিকেট মহলে। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা। প্রথম দুটো ওডিআই ম্যাচে অবশ্য রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি।

তবে এসিয়া কাপের মঞ্চে রোহিত শর্মাকে নিয়ে যে সকলেই যথেষ্ট আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না। সেই এশিয়া কাপ শুরু হওয়ার আগেই  অন্ধ্রপ্রদেশের তিরপতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রোহিত শর্মা ও তাঁর স্ত্রী।

close whatsapp