এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংসের স্মৃতিচারণায় বিরাট কোহলি
আপডেট করা - Aug 27, 2022 6:48 pm

রাত পোহালেই এশিয়া কাপের মঞ্চে ক্রিকেটের মহারণ। প্রায় একবছর পর ক্রিকেটের বাইশগজের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি ভারত ও পাকিস্তান। এই এশিয়া কাপের মঞ্চেই ১০ বছর আগে উত্থান হয়েছিল বিরাট কোহলির। এই মঞ্চই একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটে এনে দিয়েছিল সর্বোচ্চ রান। ১০ বছর পর সেই পাকিস্তানের বিরুদ্ধেই নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সম্প্রতি তাঁর পারফরম্যান্স একেবারেই ভাল যাচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ২০১২ সালের সেই পারফরম্যান্সেরই স্মৃতিচারণায় বিরাট কোহলি।
২০১২ সালে প্রথমার এশিয়াকাপের মঞ্চে নেমেছিলেন বিরাট কোহলি। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে এমন বড় মঞ্চে নেমেছিলেন বিরাট কোহলি। আর সেই দিনই একদিনর ফর্ম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন তিনি। ১৪৮ বলে ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেদিন নাকি নিজেই নিজদের পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছিলেন। আবারও একটা এশিয়া কাপ। সেখানেও পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামতে চলেছেন বিরাট। তার আগেই নিজের সেই পারফরম্যান্সের স্মৃতিচারণায় প্রাক্তন ভারত অধিনায়ক।
পাকিস্তানের বিরুদ্ধেই কেরিয়ারের শততম টি টোয়েন্টি খেলতে চলেছেন বিরাট কোহলি
২০১২ সালে ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ৩২৯ রান করেছিল পাকিস্তান। শুরুতে ভারতের কয়েকটা উইকেট পড়ে গেলেও, বিরাট কোহলি মাঠে আসার পরই বদলে গিয়েছিল সমস্ত চিত্রটা। পাঁচ নম্বরে ব্যাটিং করে নেমেছিলেন তিনি। সেখানেই বিরাট কোহলির সেই বিধ্বংসী ইনিংস দেখেছিল সকলে। এই মঞ্চেই বিরাট কোহলি ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছিল ভারতীয় দল।
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই সেই ইনিংসের কথাই উঠে এল বিরাট কোহলির মুখে। এশিয়া কাপ তাঁর কাছে কেন স্মরণীয় সেই কথাই শোনাগেল তাঁর মুখে। বিসিসিআই টিভিতে বিরাট কোহলি জানিয়েছেন, “এশিয়া কাপ আমার কাছে সবসময়ই খুব স্মরণীয়। আর সেই ১৮৩ রানের পারফরম্যান্সটা তো সবসময়ই বিশেষ। কারণ সেই পারফরম্যান্সটাই সকলের কাছে আমাকে পরিচিতি দিয়েছিল। ২৩ বছর বয়সে পাকিস্তানের মো দলের বিরুদ্ধে এত বড় মঞ্চে ছিল সেই পারফরম্যান্স। সেদিন আমি নিজেকেই চমকে দিয়েছিলাম। আর এই পারফরম্যান্সটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিল”।
সাম্প্রতিককালে বিরাট কোহলির পারফরম্যান্স গ্রাফ খানিকটা নীচের দিকে। দেশের হয়ে এই বছর ৪টি টি টোয়েন্টি খেলে বিরাট কোহলির রান রয়েছে মাত্র ৮১। সই জায়গা থেকেই ঘুরে দাঁডডানোর চ্যালেঞ্জ রয়েছে এখন তাঁর সামনে। রবিবার সেই পাকিস্তানের বিরুদ্ধেই ফের যাত্রা শুরু করছে ভারত। বিশ্রাম কাটিয়ে সেই ম্যাচেই ফিরতে চলেছেন বিরাট কোহলি।
১০ বছর আগে এই এশিয়া কাপটাই হদলে দিয়েছিল তাঁর জীবনটা। জীবনের খারাপ সময়ে ফের একটা এশিয়া কাপের মঞ্চে নামছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেই তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার।