ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

২০১৫ বিশ্বকাপে ৭৬ রানে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী টিম ইন্ডিয়া

India vs pakistan 2015 world cup match
India vs pakistan 2015 world cup match. ( Image Source: Twitter )

২০১৫ সালের বিশ্বকাপে সেমিফাইনালের মঞ্চেই থেমেছিল ভারতের দৌড়।  সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে নেমেছিল ভারত। প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি। সেই ম্যাচেই ১০৪ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে শিখল ধওয়ানের ৭৩ ও সুরেশ রায়নার ৭৪ রানে ভর করে ভারতীয় দল পৌঁছেছিল ৩০০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। মহম্মদ সামির বিধ্বংসী বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাক ব্যাটাররা। তিনি একাই তুলে নিয়েছিলেন  চার উইকেট। ইউনিস খান, মিসবা উল হক এবং শাহিজ আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। সেই ম্যাচে ৭৬ রানে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল।

Previous
Page 6 / 7
Next

close whatsapp