ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

২০১১ ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ২৯ রানে জয়ী ভারত

India vs pakistan 2011 world cup match
India vs pakistan 2011 world cup match. ( Image Source: Twitter )

২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেখানেই সেমিফাইনালের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃ্ত্বে সেই ম্যাচেও টিম ইন্ডিয়া ছিল পাকিস্তানের বিরুদ্ধে অপ্রতিরোধ্য। ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন সচিন তেন্ডুলকর। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই ৮৫ রানের বিধ্বংসী ইনিংস সচিন তেন্ডুলকরের। এমএস ধোনি সেই ম্যাচে পেয়েছিলেন ২৫ রান। শেষপর্যন্ত ২৬০ রান করেছিল টিম ইন্ডিয়া।

এই ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলাররা ছিলেন বিধ্বংসী ফর্মে।  আশিস নেহেরা, জাহির খান থেকে মুনাফ পটেল, যুবরাজ সিং এবং হরভজন সিংরা প্রত্যেকেই তুলে নিয়েছিলেন ২টো করে উইকেট। ২৩১ রানেই সেই ম্যাচে পাকিস্তানকে থামিয়ে দিয়েছিল ভারতীয় দলের বোলাররা। ২৯ রানে সেই ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।

Previous
Page 5 / 7
Next

close whatsapp