ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

২০০৩ ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী ভারত

India vs pakistan 2003 world cup match
India vs pakistan 2003 world cup match. ( Image Source: Twitter)

২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকরকে। শোয়েব আখতার, ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসদের মতো তারকা বোলারদের একাই কার্যত বিধ্বস্ত করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক।

সঈদ আনোয়ারের সেঞ্চুরীর সৌজন্যে সেই ম্যাচে ভারতের বিরুদ্ধে ২৭৩ রানে পৌঁছেছিল পাকিস্তান। জবাবে সেই ম্যাচে সচিন তেন্ডুলকর ছিলেন পাকিস্তানের বোলারদের সামনে বিধ্বংসী ফর্মে। একা হাতেই শেষ করে দিয়েছিলেন পাকিস্তানের জয়ের সমস্ত আশা। ৭৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তাঁর ইনিংস জুড়ে ছিল ১২টিু চার ও একটি ওভার বাউন্ডারি। শেষ মুহূর্তে যুবরাজ সিংয়ের ৫০ রানের ইনিংস। ৬ উইকেটে সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল।

Previous
Page 4 / 7
Next

close whatsapp