ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার

১৯৯৯ ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয়ী ভারত

India vs pakistan 1999 world cup match
India vs pakistan 1999 world cup match. ( Image Source: Twitter )

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেও লড়াইটা হয়েছিল লো স্কোরিং। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে শুরুতে ৪৫ রাের ইনিংস খেলে আরম্ভটা ভালই করে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। কিন্তু মাঝে ভারতের ব্যাটিং লাইনআপ নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি। সেখানেই রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছিল ৬১ রান। শেষ মুহূর্তে মহম্মদ আজহারউদ্দিনের ৫৯ রানের ইনিংসের সৌজন্যে ভারতীয়দল পৌঁছয় ২২৭ রানে।

হাতে কম রান নিয়েই লড়াইটা শুরু করেছিলেন ভারতীয় দলের বোলাররা। আর সেই লড়াইয়ের সামনেই মাথা নত করতে হয়েছিল পাক্ ব্যাটারদের। সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। ২৭ রান দিয়ে সেই ম্যাচে একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। সঈদ আনোয়ার, সেমিল মালিক, ইঞ্জামাম উল হকদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ একাই। সেইসঙ্গেই সুপার সিক্সের মঞ্চে ভারতের পাক বধের প্রধান নায়কও ছিলেন তিনিই।

Previous
Page 3 / 7
Next

close whatsapp