ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার
আপডেট করা - Sep 26, 2023 8:57 pm
১৯৯৬ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রানে জয়ী ভারত

১৯৯৬ সলে ঘরের মাঠে বিশ্বকাপের ম়ঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুতে সেই ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত ছিল ভারতীয় দলের। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল জিতেছিল ৩৯ রানে। নভজোত সিং সিধুর দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্সের সামনে সেই ম্যাচে হার মানতে হয়েছিল পাকিস্তান শিবিরকে। সেই ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা পুরস্কারও জিতে নিয়েছিলেন নভজোত্ সিং সিধু।
এই ম্যাচেই আমির সোহেল বনাম ভেঙ্কটেশ প্রসাদের সেই বিখ্যাত ড়াইয়ের স্বাক্ষী ছিল সকলে। টসে জিতে এই ম্যাচও প্রথমে ব্যাটিং করেছিল ভারতীয় দল। ওপেনিংয়ে ৯৩ রানের ইনিংস খেলেছিল নভজোত্ সিং সিধু। ভারত ২৮৭ রান করেছিল সেই ম্যাচে। জবাবে ব্যাট করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৪৮ রানেই থামতে হয়েছিল পাকিস্তানকে। ভারতের হয়ে সেই ম্যাচে তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ ও অনিল কুম্বলে।