ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে সাতে সাত টিম ইন্ডিয়ার
আপডেট করা - Sep 26, 2023 8:57 pm
২০১৯ বিশ্বকাপে ৮৯ রানে জয়ী ভারত

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। এই বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ভারতীয় দল। ডাক ওয়ার্থ লুইস নিয়মে এই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই প্রথমে ব্যাটিংয়ের সুযোদ পেয়েছিল ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মার ব্যাট থেকে এসেছিল ১৪০ রানের ইনিংস। বিরাট কোহলির ব্যাটে এসেছিল ৭৭ রান এবং লোকেশ রাহুল করেছিলেন ৫৭ রান। ভারত করেছিল ৩৩৬ রান।
ভারতের রানের পাহাড়ের সামনে সেবার মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সেই ম্যাচে ২১২ রান করতে পেরেছিল পাকিস্তান। এরপর বৃষ্টির জন্যডাক ওয়ার্থ লুইস নিয়মেই বেরে গিয়েছিল পাকিস্তান। সেখানেই ২ টো করে উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর এবং কুলদীপ যাদবরা।
Previous
Page 7 / 7
ফিচার্ড ভিডিও