ফিরে দেখা ১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স
আপডেট করা - Sep 15, 2023 9:05 pm
৩. ভারত বনাম শ্রীলঙ্কা

গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও জয় তুলে নিতে পারেনি ভারতীয় দল। বিশ্বকাপের এই ম্যাচেও ২০০ রানের গন্ডী টপকাতে পারেনি টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গেই সেবারের মতো বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। শ্রীলঙ্কার কাছে সেই ম্যাচে ৪৭ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল।
সেই ম্যাচে প্রথমে ব্যাটিং পেয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে মোহিন্দর অমরনাথ ৩ উইকেট নিলেও শ্রীলঙ্কাকে কম রানের মধ্যে আটকাতে ব্যর্থই হয়েছিল তারা। পাঁচ উইকেট তুলতে পেরেছিল ভারতীয় দল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ২৩৮ রান করেছিল।
সেখানেই জবাবে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং ধস নেমেছিল ভারতের ব্যাটিংয়ে। ভারতের টপ অর্ডার থেকে্ মিডল অর্ডার কেউই সেদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন দীলিপ ভেঙ্গসরকার।
Previous
Page 3 / 3
ফিচার্ড ভিডিও