ফিরে দেখা ১৯৭৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স

২. ভারত বনাম নিউ জিল্যান্ড

INDIA vs NEW ZEALAND_1979_WC
INDIA vs NEW ZEALAND_1979_WC. ( Image Source: Twitter )

ওয়েস্ট ইন্ডিজের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও ছবিটা একেবারেই বদলায়নি। সেই ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই ম্যাচেও ভারতের ব্যাটিং লাইনআপ চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সুনীল গাভাসকরের ৫৫ রান বাদ দিলে কোনও ভারতীয় ক্রিকেটারই সেই ম্যাচে বড় রানের গন্ডী  টপকাতে পারেননি। নিউ জিল্যান্ডের দুরন্ত বোলিং লাইনআপের সামনে মাত্র ১৮২ রানেই শেষ হয়ে গিয়েছি্ল ভারতীয় দল।

নিউ জিল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট সেই ম্যাচে তুলে নিয়েছিল ব্রায়ান ম্যাককেনি এবং ল্যান্স কেইর্নস। ভারতের ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে নিউ জিল্যান্ডের খুব একটা বেশী অসুবিধা হয়নি। ৩ ওভার বাকি থাকতে সেই ম্যাচ জিতে নিয়েছিল নিউ জিল্যান্ড। সেই ম্যাচেই সেরা ক্রিকেটার হয়েছিলেন ব্রুস এডগার।

এই ম্যাচে ভারতীয় দলের বোলাররা মাত্র ২ উইকেটের বেশী তুলতে পারেননি। সেখানেই মোহিন্দর অমরনাথ মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন। ৮৪ রানের ইনিংস খেলেছিলেন ব্রুস এডগার।

Previous
Page 2 / 3
Next

close whatsapp