বাংলাদেশ টি টোয়েন্টি দলের পারফরম্যান্স নিয়ে বড় বার্তা সাকিব আল হাসানের

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

টি টোয়েন্টি ক্রিকেটে সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ একাবারেই নীচের দিকে। সদ্য জিম্বাবোয়ের বিরুদ্ধে নেমেছিল তারা। কিন্তু সেখানে টি টোয়েন্টি থেকে একদিনের সিরিজ দুই জায়গাতেই হারতে হয়েছ বাংলাদেশকে। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে হেরেছিল বাংলাদেশ। হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। এরপরই এশিয়া কাপে নামবে বাংলাদেশ। সেই মঞ্চেই বাংলাদেশ ক্রিকেট দলের নেতার দায়িত্বে সাকিব আল হাসান। বাংসাদেশ কী সেখান থেকেই ঘুরে দাঁড়াতে পারবে। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

কয়েকদিন আগেই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জল্পনা মতো সাকিব আল হাসানকেই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে এবার। শুধুমাত্র এশিয়া কাপ নয়, টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন সাকিব আল হাসান। এই মুহূর্তে একেবারেই ভাল ফর্মে নেই বাংলাদেশ শিবির।  এশিয়া কাপ থেকেই কী তারা ঘুরে দাঁড়াতে পারবে। সাকিব উত্তর কিন্তু খুব একটা ইতিবাচক নয়।

টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে সাকিব আল হাসান

টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে খুব একটা ভাল ফর্মের মধ্যে নেই বাংলাদেশ। সেই জায়গা থেকে তারা কবে ঘুরে দাঁড়বে তা নিয়েই এখন বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান আলোচনা। কিন্তু এই কাজটা যে এত দ্রুত সম্ভব নয়, তা সাকিব আল হাসানের কথাথেকেই স্পষ্ট। এত শীঘ্রই যে দলকে খোলনোলচে বদলানো সম্ভব নয়, াতা এদিন সাকিব আল হাসান বুঝিয়ে দিয়েছে। সেইসঙ্গে তাঁর লক্ষ্য যে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই ইঙ্গিতও এদিন স্পষ্ট।

এই প্রসঙ্গে সাকিব আল হাসান জানিয়েছেন, “আমার আলাদা করে কোনও লক্ষ্য নেই। এই মুহূর্তে আমার একটাই ভাবনা বিশ্বকাপে যেন ভাল পারফরম্যান্স করতে পারি আমরা। আর তারই প্রস্তুতি এগুলো। যদি কেউ ভেবে থাকে যে এক থেকে দুই দিনের মধ্যে সমস্তটা বদলে যাবে, তিনি তারা মূর্খের স্বর্গে বাস করছে। যদি একেবারে প্র্যাক্টিকালি ভাবা যায় তবে বিশ্বকাপে ভাল করতে পারলেই সেটা হবে”।

আগামী ৩০ অগস্ট এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ আগানিস্তান। জিম্বাবোয়ের বিরুদ্ধে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। এই এশিয়া কাপ যে তাদের কাছেও বিশ্বকাপের প্রস্তুতি পর্ব, তা সাকিব আল হাসানের কথা থেকে এখন স্পষ্ট। বাংলাদেশের দায়িত্ব এবার উঠেছে সাকিবের কাঁধে। এশিয়া কাপ থেকেই বাংলাদেশের এবার নতুন লড়াই শুরু।

close whatsapp