বিরাট কোহলির শততম টি২০-তে নামার আগে আবেগতাড়িত বার্তা এবি ডেভিলিয়র্সের
আপডেট করা - Aug 28, 2022 1:54 pm

দীর্ঘ বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি। ভারত বনাম পাকিস্তান ম্যাচ গিরে যেমন উত্তেজনার পাদ তুঙ্গে, তেমনই এই ম্যাচে সকলের নজর রয়েছে বিরাট তকোহলির দিকও। তাঁর ফর্মের দিকে যেমন সকলের নজর, তেমনই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়ার হাতছানিও রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। সেই ম্যাচে নামার আগেই বিরাটের উদ্দেশ্যে এক আবেগতাড়িত বার্তা এবি ডেভিলিয়র্সের।
সাম্প্রতিক কালে একেবারেই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চ, বিরাট কোহলি সব জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তাঁর ব্যাটে বড় রানের দেখা নেই। যা দেখে সকলেই বেশ উদ্বিগ্ন। একইরকম উদ্বিগ্ন যে বিরাট কোহলি নিজেও, তা বেশ স্পষ্ট। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে সেজন্যই তো নিজের মানসিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে শততম টি টোয়েন্টি খেলতে চলেছেন বিরাট কোহলি
ইংল্যান্ড সফরের পরই দেশের জার্সি থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে সকলে খেলতে নামলেও বিরাট কোহলি কিন্তু নামেননি। শুধু তাই নয় সেই সময় তিনি যে নিজের ব্যাটও ছুঁয়ে দেখেননি, সেই কথা স্বীকার করতে দ্বিধা করেননি বিরাট কোহলি। একেবারেই এসিয়া কাপোর মঞ্চেই পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিনি। সেই ম্যাচই আবার বিরাট কোহলির সামনে মাইলস্টোন গড়ার মঞ্চ। কেরিয়ারের শততম টি টোয়েন্টিতে নামতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
মাঠ এবং মাঠের বাইরে বরাবরই বিরাট কোহলির সঙ্গে গাড় বন্ধুত্ব এবি ডেভিলিয়র্সের। এমন মুহূর্তের স্বাক্ষী হয়ত ডেভিলিয়র্স হতে পারছেন না। কিন্তু বন্ধুকে আগাম অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। এবি ডেভিলিয়র্স বলেছেন, “প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে তিন ফর্ম্যাটেই শততম ম্যাচের জন্য আমার প্রিয় বন্ধু বিরাট কোহলিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এটা সত্যিই একটা বড় পাওনা বিরাট। তোমার শততম টি টোয়েন্টির জন্য আমরপা সকলে গর্বিত। এদিন তোমার দিকেই নজর থাকবে সকলের”।
২০২২ সালটা বিরাট কোহলির এখনও পর্যন্ত খুব একটা ভাল যায়নি। বরং একের পর এক ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে। এই বছরে ৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৮১ রান করতে পেরেছেন বিরাট কোহলি। শুধু তাই নয় একদিনের ক্রিকেটেও সেভাবে সফল হতে পারেননি তিনি। ছুটি কাটিয়ে বেশ কয়েকিন আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি।
বাকি সতীর্থরা ছুটি কাটালেও, বিরাট কোহলি কিন্তু নিজের প্রস্তুতির দিকেই বেশী নজর দিয়েছিলেন। এশিয়া কাপের প্রস্তুতিতেও বিরাট কোহলির একের পর এক বড় শটের ঝলক দেখা গিয়েছে। কেরিয়ারের শততম টি টোয়েন্টি থেকেই বিরাট কোহলির রানের প্রত্যাবর্তন হয় কিনা সেটাই দেখার।