বিরাট কোহলিকে নিয়ে বোলারদের মনে আগের মতো ভয় নেই, মনে করেন আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

দীর্ঘদিন বিরাট কোহলির ব্যাটে বড় রান নেই। ২০২১ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরী করতে পেরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপর থেকে আর বড় রানের মুখ দেখতে পাননি বিরাট কোহলি। আর সেই ধারা যত এগিয়েছে ততই সমালোচনার সুরও চড়া হতে শুরু করেছে। এবারের এশিয়া কাপেই নামতে চলেছেন বিরাট কোহলি। তিনি যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার। কিন্তু বিরাট কোহলিকে নিয়ে এখন যে বোলারদের মধ্যে সেই আতঙ্ক নেই তা মেনে নিতে দ্বিধা নেই আকাশ চোপড়ার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপেই ভারতীয় দলের হয়ে ফিরতে চলেছেন বিরাট কোহলি। আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়াকাপ। সেখানেই ২৮ অগস্ট চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বিরাট কোহলি রান পান কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। এমন পরিস্থিতিতেই আকাশ চোপড়ার মুখে প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বিরাট বার্তা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপেই ফিরছেন বিরাট কোহলি

শেষ তিন বছরে বিরাট কোহলির ব্যাট থেকে সেই পারফরম্যান্স দেখা যায়নি। এমনকী ইংল্যান্ড সফরেও বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছে। টেস্ট, টি টোয়েন্টি থেকে একদিনের মঞ্চ। সব জায়গাতেই বিরাট কোহলি বড় রান পেতে ব্যর্থ হয়েছেন। টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির রান করতে পেরেছিলেন মাত্র ৩১। টি টোয়েন্টিতেও দুই ম্যাচ তাঁর রান ছিল ১৬ ও ১৭। এই সবকিছ।ু দেখার পর যে বিরাটকোহলিকে নিয়ে প্রতিপক্ষ বোলারদের মস্তিষ্কে ভয়ের ভাবটা অনেকটাই কমে গিয়েছে তা মানতে কোনও দ্বিধা নেই আকাশ চোপড়ার।

ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাতকারে আকাশ চোপড়া জানিয়েছেন, “একটা কথা মেনে নিতে কোনও দ্বিধা নেই যে বিরাট কোহলির ব্যাট আগে যেমন জাদুদন্ডের মতো তাঁর কথা শুনত, এখন আর তা হয়না। শট খেলার থেকে বিরাট কোহলি মিসই করছেন বেশী। তাঁর অপ্রতিরোধ্য হওয়ার সেই সময় ক্রমশই ঝাপসা হতে শুরু করেছে।  এমনকী বোলারদের মনেও এখন তাঁকে নিয়ে ভয় অনেক কমে গিয়েছে”।

শেষ তিন বছরে রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। ২০২২ সলে ৪টি টেস্ট ম্যাচে বিরাট কোহলি করতে পেরেছেন মাত্র ২২০ রান। ৮টি একদিনের ম্যাচে বিরাট কোহলির রান রয়েছে মাত্র ১৭৬ এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে বিরাট কোহলি ৪ ম্যাচ খেলে করতে পেরেছেন মাত্র ৮১রান। এবার এশিয়া কাপের মঞ্চে এবার নামতে চলেছেন বিরাট কোহলি।

সম্প্রতিই বিরাট কোহলিকে নিয়ে াশার সুর শোনা গিয়েছে রবি শাস্ত্রীর মুখে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি বড় রান পেলেই যে সমালোচনা বন্ধ হয়ে যাবে তা নিয়েও সংশয় নেই রবি শাস্ত্রীর। অন্যদিকে আকাশ চোপড়ার মুখে আবার আলাদা কথা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp