ভারতে স্পোর্টিং উইকেট হলে অস্ট্রেলিয়া জয়ের সম্ভাবনা রয়েছে, মনে করছেন ইয়ান হিলি

Ian Healy
Ian Healy. ( Image Source: twitter )

আগামী ৯ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এবারের বর্ডার গাভাসকর ট্রফি। ভারতের মাটিতে সিরিজ জয় যে একটা কঠিন  চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। ২০০৪ সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতের মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই পরিসংখ্যানই এবার বদলাতে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধও। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সাফল্য নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলি। তবে ভারতের ঘরের মাটিতে পিচ নিয়েও  খানিকটা চিন্তায় রয়েছেন এই প্রাক্তন তারকা অজি উইকেটকিপার।

ভারতের মাটিতে পিচ যে পেসের সঙ্গে খানিকটা স্পিন সহায়কও হবে তা নিয়ে কোনও ধন্দ নেই। আর সেই কারণে আগে থেকেই প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটারের মুখে ভারতের পিচ নিয়ে আলোচনা। ইয়ান হিলির মতে ঘরের মাঠে ভারত যদি স্পোর্টিং উইকেট প্রস্তুত করে সেক্ষেত্রে এই অস্ট্রেলিয়া দলের সেখানে জয়ের সম্ভাবনা অনেকটাই প্রবল। সদ্য শেষ হয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানে যে পিচ বিতর্ক কতবড় রূপ ধারম করেছিল তা সকলেরই জানা।

শেষ ১৮ বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া

ভারত বনাম  নিউ জিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টিতেই দেখা গিয়েছিল এমন চিত্র। সেখানেই স্পিন পিচের সামনে রীতীমত বিধ্বস্ত হতে দেখা গিয়েছিল দুই দলকেই। সেই ম্যাচ ভারতীয় দল জিতে গেলেও, ম্যাচের পর থেকেই পিচ নিয়ে যে বিতর্ক আরম্ভ হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এবার সামনেই রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। সিরিজ সুরু হওয়ার আগেই আগেই স্পোর্টিং পিচ নিয়ে  মুখ খুলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার ইয়ান হিলি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় তারা যদি একেবারে ভারতীয় উইকেট প্রস্তুত করে অর্থাত্ ভাল ব্যাটিং উইকেট। সেভাবে শুরু হতেই পারে। ধীরেধীরে সেখানে স্পিন কার্যকর হতে পারে এবং ক্রমাগত স্পিন হতেও দেখা যেতে পারে। কিন্তু সেই সময় যদি স্পিনটা দীর্ঘমেয়াদীও হয় পিচে, অস্ট্রেলিয়ার জয় পেতেই পারে সেই জায়গায়”।

ভারতের মাটিতে পা দেওয়ার পর থেকেই সময় নষ্ট করতে নারাজ অস্ট্রেলিয়া বাহিনী। বৃহস্পতিবারই প্রস্তুতিতে নেমে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে  দীর্ঘ ১৮ বছরের জয়ের খরা কাটাতেই এখন মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। বৃহস্পতিবারই ভিসা সমস্যা কাটিয়ে ভারতে পৌঁছেছে উসমান খোয়াজা। এখন শুধুই সিরিজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp