রোহিতের সেঞ্চুরী এবং জাদেজা-অক্ষরের পার্টনারশিপেই বড় রানের লক্ষ্যে ভারত

Rohit sharma & Ravindra Jadeja
Rohit sharma & Ravindra Jadeja. ( Image Source: BCCI)

টড মার্ফি ধাক্কায় চাপে পড়লেও দিনের শেষে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর পটেলের হাত ধরে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। বলের পর ব্যাট হাতেও অরধশতরান পেলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে যোগ্য সঙ্গত অক্ষর পটেলেরও। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রান ৭ উইকেটে ৩২১। ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল।  তৃতীয় দিন রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেলের হাত ধরেই এখন বড় লিডের অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া।  যদিও জাদেজা, অক্ষর পটেলদের এগিে যাওয়ার রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন রোহিত শর্মা।

প্রথ ইনিংসে ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুরন্ত রোহিত শর্মা। তাঁর হাত প্রথম দিনই লোকেশ রাহুলের সঙ্গে ৭৫ কানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিতকটা মজবুত করার রাস্তাট তৈরি করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। যদিও প্রথম দিনই সাজঘরে ফিরে গিয়ে ছিলেন লোকেশ রাহুল।  দ্বিতীয় দিন রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েই শুরু হয়েছিল লড়াইটা। কিন্তু এদিন শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত শর্মা। কার্যত একা হাতেই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

দ্বিতীয় দিনের শেষে অপরাজিত রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল

এদিন দিনের শুরু থেকেই অস্চ্রেলিয়ার টড মার্ফি ছুলেন দুপরন্ত ফর্মে। শুরুতেই অশ্বিনকে ফিরিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই থেকেই আরম্ভ হয়েছিল। চেতেশ্বর পূজারাকেও মাত্র সাত রানে ফিরিয়ে দিয়েছিলেমন এই টড মার্ফিই। যদিও এদিন ক্রিজ আঁকড়ে দাঁড়িয়েছিলেন রকোহিত শর্মা।   কিন্তু তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি কোনও ক্রিকেটাররাই।  বিরাট কোহলিও মধ্যাহ্নভোজের পরই মাত্র ১২ রানে সাজঘরে ফিরেছিলেন। সেই থেকেই একা হাতেই রোহিত শর্মা লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। অবশষে দীর্ঙ অপেক্ষার অবসান।

টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরী করেন ভারতীয় দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেঞ্চুরীটাই যে ভারতকে ইঅক্সিজেন যুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু চা বিরতির পরই মাঠ ছাড়েন রোহিত শর্মাও। আর সেইসঙ্গেই চাপ বাড়তে থাকে ভারতীয় শিবিরের ওপর। অভিষেক করা কেএস ভরতও  সফল হতে পারেননি। সেই জায়গা থেকেই ভারতীয়ে দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে যোগ্য সঙ্গত অক্ষর পটেলেরও। দিনের শেষে দুই তাারকা ক্রিকেটারই অর্ধশতরকানের মালিক। একইসঙ্গে এই পিচে বাঁহাতি ব্যাটাররাও যে সফল হতে পারে তাও যেন প্রমাণ করে দিয়ে গিয়েছেন তারা।

তাদের হাত ধরেই চাপরের মুহূর্ত থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতীয় দল। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রানের লিড নেওয়াও সম্পূর্ণ ভারতীয় দলের। দিনের শেষে রবীন্দ্র জাদেজা দাঁড়িয়ে ৬৬ রানে এবং অক্ষর পরটেল অপরাজিত ৫২ রানে। তৃতীয় দিন যে ভারতীয় দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp