ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষায় রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell and David Warner
Glenn Maxwell and David Warner. (Photo by Mark Kerton/PA Images via Getty Images)

একের পর এক ছয়। ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে হঠাত্ই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এরকমই একটা ছবি দেখা যাবে। নেটে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে থেকে বেড়িয়ে  আসছে একের পর এক বড় ছয়। আর তাতেই যেন হতবাক সকলে। ভারতের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতেচাইছেন না গ্লেন ম্যাক্সওয়েল। সেভাবেই নিজেকে তৈরি রাখছেন। টিটোয়েন্টিতে বরাবরই আক্রমণাত্মক ক্রিকেটারের তকমা রয়েছে তাঁর গায়ে। ভারতকে ফের একবার সেই ঝলক দেখা চাইছেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরক মাত্র ২৭ দিন বাকি রয়েছে। তার আগে অবশ্য ভারতের ঘরের মাটিতে রোহিত শর্মাদের বিরুদেধে টি টোয়েন্টি সিরিজে নামছে অস্ট্রেলিয়া। এই সিরিজে যেমন ভারতীয় দলও নিজেদের পারফরম্যান্স ঝালিয়ে নিতে চাইছে। ঠিক তেমনই অস্ট্রেলিয়া দলের লক্ষ্যটাও অনেকটা একই। ঘরের মাঠে একদিনের সিরিজে সেভাবে ব্যাট হাতে পারফরম্যান্স দেখাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন তিনি।

ভারতের বিরুদ্ধেই ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েল যেকতটা ভয়হ্কর হতে উঠতে পারেন তা সকলেরই জানা রয়েছে। এদিন মাঠে নেট প্র্যাক্টিসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে শুধুই দেখা গেল একের পর এক লম্বা ওভার বাউন্ডারি। ভারতের বিরুদ্ধে যে তিনি শুরু থেকেই আক্রমণাত্মক থাকবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রস্তুতি তার কার্যত সারা হয়ে গিয়েছে। এখন শুধুই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

সোশ্যাল সাইটে নিজেই সেই বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। তিনি লিখেছেন, “মোহালীতে চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে আগামীকাল নামর অপেক্ষায় রয়েছি আমি”।

সদ্য ঘরের মাঠে একদিনের সিরিজে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যদিও সেখানে ব্যাট হাতে কিন্তু সেভাবে দাপট দেখাতে পারেননি তিনি। তিন ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল রান পেয়েছিলেন ৪১। তবে বল হাতে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন তিনি। ৫২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

তবে টি টোয়েন্টিতে কিন্তু এবার বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৮ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের রান রয়েছে ১৭৩। যদিও একটিও অর্ধশতরান পাননি তিনি। মেলবোর্নে সর্বোচ্চ ৪৮ রানই করতে পেরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এখন শুধুই ভারতের বিরুদ্ধে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

close whatsapp