দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অতীত পরিসংখ্যান নিয়ে ভাবছেন না রাহুল দ্রাবিড়
আপডেট করা - Feb 15, 2023 6:47 pm

নাগপুরের পর এবার দিল্লি। আগাী ১৭ ফেব্রুয়ারী দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। দিল্লিতে এখনও পর্যন্ত ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। সেখানেই বেশীরভাগ ম্যাচের ফলাফল ভারতের পক্ষেই গিয়েছে। সেই দিল্লিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। ইতিমধ্যেই পরিসংক্যান নিয়ে নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এসব নিয়ে একেবারেই ভাবতে নারাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অতীত নিয়ে ভাবতে একেবারেই নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
এখনও পর্যন্ত দিল্লির এই স্টেডিয়ামে ৩৪টি টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া।১৯৫৯ সালে রিচি বেনোর নেতৃত্বে অস্ট্রেলিয়া মাত্র একবারই এই মাঠে টেস্ট ম্যাচ জিততে পেরেছিল। এরপর থেকে কোনওবারই এই মাঠে অস্ট্রেলিয়া জয় পায়নি। অস্চ্রেলি.ার বিরুদ্ধে নামার আগে এই পরিসংখ্যান নিেয়েই চর্চা এখন তুঙ্গে। যদিও ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় একেবারেই এই বিষয় নিয়ে ভাবতে নারাজ।
শেষবার এই মাঠেই ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া
তাঁর মতে অতীত নিয়ে ভাবনার কোনও মানেই হয় না। অতীত নিয়ে ভেবে সময় নষ্ট না করে, বরং অস্চ্রেলিয়ার বিরুদ্ধে এই পাঁচদিন কেমনভাবে খেলা যায় সেই পরিকল্পনা প্রস্তুতিতেই ব্যস্ত হয়ে রয়েছে ভারতীয় শিবির। ২০১৩ সালে শেষবার এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরেই সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।
এই প্রসঙ্গে নিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এখানে রেকর্ড সম্বন্ধে আমি কোনওকিছুই ভাবতে চাইছি না। কোনওভাবেই সেদিকে তাকাতে চাইছি না আমি। কখনোও অতীত নিয়ে বিশেষ ভাবাটা উচিত্ নয়। একটা কথাই জানি যে যদি আমাদের ভাল পারফর্ম্যান্স দেখাতে হয় , তবে আসন্ন টেস্টের পাঁচদিন কেমনভাবে খেলব সেটা নিয়েই বিশেষ ভাবতে হবে।
১৯৮৭ সালের পর থেকে এই স্টেডিয়ামে এখনওএ পর্যন্ত একটিও টেস্টে হারেনি ভারতীয় দল। এখনও পর্ন্ত অরুণ জেটলি স্টেডি.ামে ৩৪টি টেস্ট ম্যাচ খেসেছে টিম ইন্ডিয়া। সেখানে ১৩টি ম্যাচে জয় পেয়েছে তারা। মাত্র ছটি ম্যাচেই হারতে দেখা গিয়েছে ভারতীয় দলকে। শুধুমাত্র তাই নয় দিল্লির এঅ স্টেডিয়ামে ভারতীয় দলের স্পিনারদেরও দুরন্ত পারফরম্যান্স রয়েছে। ৩৪ ম্যাচে ৩০০-এর ওপর উইকেট রয়েছে ভারতীয় স্পিনারদের ঝুলিতে।
শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই স্টেডিয়ামেই ১৪টি উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা মিলিয়ে। এবারও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে এই স্পিনারের হাত ধরেই সাফল্য এসেছে ভারতীয় শিবিরের। দ্বিতীয় ম্যাচেও এই দুই তারকা ক্রিকেটারই ভারতীয় দলকে সাফল্য দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।