ভারতের কাছে বিশ্রী হারের পর ব্যাটারদের সাহসী হওয়ার বার্তা স্টিভ স্মিথের

Steve Smith
Steve Smith. ( Image Source: hotstar )

নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে টেস্ট। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। হারের পরইদলের ব্য়াটার উদ্দেশ্যে বার্তা দিলেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ। দিল্লির কোটলায় দ্বিতীয় টেস্টে নামবে দুই দল। সেখানে নামার আগেই অস্ট্রেলিয়া শিবিরের ব্যাাটারদের আরও সাহসী হওয়ারই  বার্তা স্টিভ স্মিথের।  এদিন দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ান ব্যাটারদের আরও সাহসী হওয়াই উচিত্ ছিল বলেই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। এই দুই স্পিনারের সামনে তাদের দলের ব্যাটাররা যে অসহায়ের মতো আত্মসমর্পন করেছিলেন তা বলতে মেনে নিতেও কোনও দ্বিধা নেই স্টিভ স্মিথের। তাঁর মতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনেক বেশী সাহসী হওয়াই উচিত্ ছিল এদিন।  দ্বিতীেয় টেস্টের আগে সেই কথাই শোনা গেল তাঁর মুখে। একইসঙ্গে প্রথম ইনিংসে যে প্রত্যাশা মতো তারা ব্যাটিং করতে পারেননি, সেই কথাও মেনে নিতে দ্বিধানেই স্টিভ স্মিথের।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান স্টিভ স্মিথের

টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু ভারতের বিরুদ্ধে বড় লক্ষ্যে এগিয়ে যেতে ব্যর্থই হয়েছিল তারা। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার স্পিনের কাছে বিধ্বস্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটাররা। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ম্যাচ শেষে  অবশ্য় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান ব্যাটারদের ্বযর্থতা মেনে নিয়েছেন স্টিভ স্মিথ। সেই সময় পিচ যে খেলার জন্য যথেষ্ট ভাল ছিল , তা  মেনে নিতে কোনওরকম  অসুবিধা নেই স্টিভ স্মিথের।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন,  “প্রথম ইনিংসে একেবারেই প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারিনি আমরা।  ১৭০ রানটা একেবারেই যথাযথ ছিল না আমাদের জন্য। আজ পিচ যেমন ভয়ঙ্করে হয়ে উঠেছিল, সেদিন এমন কিছুই ছিল না। আমনাদের মধ্যে কয়েকজন সুরুটা ভালভাবে করতে পারলেও, সেই ধারা এগিয়ে নিয়ে যেতে একেবারেই ব্যর্থ হয়েছিলেন। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের ওপর চাপ তৈরি করার জন্য অন্তত ৩০০ রান প্রয়োজন ছিল আমাদের। জাদেজা, অশ্বিন এবং অক্ষররা এগিন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন”।

এদিন প্রথম ইনিংসে যেমন বড় রান করা প্রয়োজন ছিল তাদের। তেমনই দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের সময় আরও সাহসীকতার পরিচয় দেওয়াই উচিত্ ছিল বলে মনে করছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে এদিনের দ্বিকীয় ইনিংসের রানটাই অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। দিল্লি থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp