“মনে করি না এরপর আর আমাদের আন্ডারডগ বলা যেতে পারে” – এশিয়া কাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজাপাকসা

তিনি আশা করছেন বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হবে শ্রীলঙ্কা

Bhanuka Rajapaksa
Bhanuka Rajapaksa. (Photo by ISHARA S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী। বাঁ-হাতি ব্যাটার বিশ্বাস করেন যে তাঁদের দলকে আর কেউ আন্ডারডগ হিসাবে উল্লেখ করবে না। ২০১৪ সালের পর প্রথমবারের জন্য এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। রবিবার (১১ই সেপ্টেম্বর) ম্যাচটিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। দ্বীপরাষ্ট্রটি তাদের শেষ তিনটি ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান ও ভারতকে হারিয়েছে ১৭০-এর বেশী রান তাড়া করে।

রাজাপাকসা শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে তাঁরা আন্ডারডগ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রবেশ করবেন না। তিনি আরও জানিয়েছেন যে যেহেতু ভারত ও পাকিস্তান তথাকথিত উন্নত দল, তাই লঙ্কানরা কিছু হারানোর ভয় ছাড়াই টুর্নামেন্টে নেমেছিল।

ভানুকা রাজাপাকসা আইসিসি ক্রিকেটকে বলেছেন, “আমরা যে বিবৃতি দিয়েছি তার পরে আমি মনে করি না যে আমাদের আর আন্ডারডগ বলা যেতে পারে। আমি মনে করি এখনও পর্যন্ত আমরা বেশ ভালো খেলেছি এবং আমাদের বিশ্বকাপ জয়ের সত্যিই ভালো সুযোগ রয়েছে। যখন থেকে আমরা সংযুক্ত আরব আমিরাতে এসেছি তখন থেকেই আমরা আন্ডারডগ ছিলাম। আমরা সবাই জানি পাকিস্তান ও ভারত তাদের দিনে কেমন খেলে।”

বিশ্বের কাছে নিজেদের মেলে ধরতে চেয়েছিলাম: ভানুকা রাজাপাকসা

“সুতরাং, আমাদের উপর কম চাপ ছিল এবং আমরা যা করতে চেয়েছিলাম তা হল বিশ্বের কাছে, বিশেষ করে আমাদের দেশের কাছে নিজেদের মেলে ধরা কারণ দেশে সমস্ত সংকটের মধ্যে এটিই একমাত্র জিনিস যা দিয়ে আমরা তাদের মুখে হাসি আনতে পারি,” যোগ করেছেন মিডল অর্ডার ব্যাটার। 

এশিয়া কাপে শ্রীলঙ্কার সাফল্যের অবিচ্ছেদ্য অংশ রাজাপাকসা। তিনি আফগানিস্তান ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং এই দুই ম্যাচে তাঁর দল যথাক্রমে ১৭৬ ও ১৭৪ রান তাড়া করেছিল সফলভাবে।

আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটার দীর্ঘমেয়াদী সাফল্যের কথা মাথায় রেখে খেলোয়াড়দের সমর্থন করার জন্য টিম ম্যানেজমেন্টের প্রশংসাও করেছেন। তিনি যোগ করেছেন, “অধিনায়কের দৃষ্টিকোণ থেকে, এবং নির্বাচক ও কোচরা, তারা খেলোয়াড়দের সমর্থন করছেন এবং এটি একটি খুব ভালো লক্ষণ। ভবিষ্যতে এটি সত্যিই শ্রীলঙ্কা ক্রিকেটকে তাদের ব্র্যান্ড পুনর্গঠনে সাহায্য করবে, যা কয়েক দশক আগে ছিল।”

শ্রীলঙ্কা শেষবার ২০১৪ সালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে লঙ্কানরা।

close whatsapp