“আমি এক সেকেন্ডের জন্যও এটা বিশ্বাস করি না” – ব্যাজবল পদ্ধতির প্রতি ইংল্যান্ডের আনুগত্য নিয়ে প্রশ্ন তুললেন রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

অ্যাশেজ সিরিজের প্ৰথম টেস্টে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের দারুণ পারফরম্যান্সের সামনে শেষমেশ বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের ব্যাজবল টিকতে পারল না। পঞ্চম দিন অনেক চেষ্টা করেও ম্যাচটি জিততে পারেনি ইংল্যান্ড। তাদের অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হারতে হয়েছিল।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং বলেছেন যে অ্যাশেজ সিরিজ হল ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়াও ইংল্যান্ডের খেলোয়াড়দের উপর যে ফলাফলের প্রভাব পড়ে তা তিনি নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন।

আইসিসি রিভিউ পডকাস্টে রিকি পন্টিং বলেন, “আমি তাদের আগে বলতে শুনেছি যে তারা ‘ফলাফল দ্বারা চালিত’ নয়, কিন্তু আমি এক সেকেন্ডর জন্যও এটা বিশ্বাস করি না, এটি একটি অ্যাশেজ সিরিজ; একজন অধিনায়ক হিসেবে এটি বেন স্টোকসের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “আমি এটার মোকাবেলা করছি না। মানে, যদি তারা ফলাফল চালিত না হয়, তারা হারলে মোটেও হতাশ হবে না এবং এটি গত রাতে আমার মনে হয়েছিল; এবং তিনি এটি বলেছিলেন যে সেই খেলার শেষে তার দলের সমস্ত খেলোয়াড়রা টুকরো টুকরো হয়ে গেছেন। সুতরাং, আমার কাছে এর মানে হল যে তারা হারের চিন্তা করে এবং আপনারও উচিত।”

“তাই ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে একটি সুযোগ দিয়েছিল এবং অস্ট্রেলিয়া এটির পুরোপুরিভাবে সদ্ব্যবহার করেছিল” – রিকি পন্টিং

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ২ উইকেট বাকি থাকতেই ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। এই কারণে অনেকেই তার সমালোচনায় সরব হয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন যে ইংল্যান্ড ইনিংস ডিক্লেয়ার দেওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছিল। ইনিংস ডিক্লেয়ার দেওয়ার পর প্ৰথম দিন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কোনও উইকেট ফেলতে পারেনি।

রিকি পন্টিং বলেন, “টেস্ট ম্যাচ জেতাটা সহজ জিনিস নয়, এবং অ্যাশেজ টেস্ট জেতা সহজ নয়। আপনি যখন খেলার নিয়ন্ত্রণে থাকবেন তখন আপনি ভালো ক্রিকেট দলকে অ্যাশেজ সিরিজে খেলায় ফিরে আসার সুযোগ দিতে চান না। প্রথম দিনের শেষের দিকে ইংল্যান্ড খেলার নিয়ন্ত্রণে ছিল। তাই ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে একটি সুযোগ দিয়েছিল এবং অস্ট্রেলিয়া এটির পুরোপুরিভাবে সদ্ব্যবহার করেছিল।”

close whatsapp