প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ নাসির হুসেনের
আপডেট করা - Jul 1, 2023 7:08 pm

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে এজবাস্টনে হেরে গিয়েছিল ইংল্যান্ড। লর্ডসে ঘুরে দাঁড়তে মরিয়া ছিল ব্রিটিশ বাহিনী। কিন্তু সেখানেও সেই অস্ট্রেলিয়ার কাছে পিছিয়েই পড়েছে তারা। প্রথম ইনিংসে বোলিং থেকে ব্যাটিং দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে পড়েছে ব্রিটিশ বাহিনী। চতুর্থ দিনেও ম্যাচের রাশ যে অস্ট্রেলিয়ার হাতেই রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়েই ইংল্যান্ডের ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাজির হুসেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই রানের পাহাড়ে চড়েছিল অস্ট্রেলিয়। সেই ধাক্কাটা সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি ইংল্যান্ড বাহিনী। সেখানে ৩২৫ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া তৃতীয় দিনই ব্যাট হাতে ৯১ রানের লিড নিয়ে মাঠে নেমে পড়েছিল ব্রিটিশ বাহিনী। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন উসমান খোয়াজা। ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে কার্যত দাপুটে বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিডের লক্ষ্যে অস্ট্রেলিয়া
চুতর্থ ইনিংসে যে ইংল্যান্ডের সামনে লক্ষ্যটা অএনেক বড় তাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখে্ই খানিকটা সাবধান হওয়ান হওয়ার বার্তা দিচ্ছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাজির হুসেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শর্ট বল খেলতে গিয়েই সমস্যায় পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররে। সেখানেই বেশী আক্রমমাত্মক ইনিংস খেলতে গিয়ে মাত্র ৪৭ রানের মধ্যে শেষ ৬ উইকেটে খুইয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় সেদিকে যদি ইংল্যান্ড নজরক না দেয়, তবে এই সিরিজ ২-০ হয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না বলে মনে করছেন নাজির হুসেন।
এই প্রসঙ্গেই নাজির হুসেন জানিয়েছেন, “ভুল হওয়াটা খেলার একটা অঙ্গ। সেটা সবসময়ই হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। প্রথম ইনিংসে তাদের করা ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে ইংল্যান্ডকে। তারা যে বোলিংয়ের বিরুদ্ধে খেলতে গিয়েছিল, সেই জায়গায় তারা বারবারই সমস্যায় পড়েছিল। শুধুমাত্র সেই চেষ্টা করতে গিয়েই উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। এমনটা করলে এবার ম্যাচও হারাবে তারা”।
লর্ডসে হেরে গেলে যে ইংল্যান্ড অনেকটাই পিছিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লি়ডের লক্ষ্যেই রয়েছে অস্ট্রেলিয়া। সেখানেই ব্রিটিশরা ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।