এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আশাবাদী সঞ্জয় মঞ্জরেকর

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Matthew Lewis/Getty Images)

২৪ ঘন্টা পরই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। চলছে চুলচেড়া বিশ্লেষণই। প্রতিপক্ষ শিবিরে শাহিন আফ্রিদি নেই ঠিকই। কিন্তু ভারতীয় দলকে সমস্যায় ফেলার মতো বহু বোলার রয়েছেন। এমনই একজনের নাম হল শাদাব খান। তাঁর বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ভাল ব্যাটিং করতে পারবেন বলেই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর। শুধু তাই নয়, এই মুহূর্তে সেরা ব্যাটিং ফর্মের মধ্যেও হার্দিক পান্ডিয়া রয়েছেন বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

২০২১ সালের বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই ম্যাচে রান পাননি হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে বোলিংয়েও সেই পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এরপরই অবশ্য হার্দিক পান্ডিয়া ভারতীয় দল থেকে বিশ্রাম নিয়েছিলেন। প্রায়ছয় মাসের বিরতি কাটিয়ে ফের ক্রিকেটের বাইশগজে ফিরেছিলেন তিনি। নিজেকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। আইপিএল দিয়েই প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার।

শাদাব খানকে আটকানোর ক্ষমতা হার্দিক পান্ডিয়ার রয়েছে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর

আর সেটাই যে একেবারে সাফল্যের সঙ্গে করেছিলেন তিনি , তা সকলেরই জানা রয়েছে। আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন হার্দিক পান্ডিয়া। সেই মঞ্চেই আবার নেৃত্বের দায়ত্বও চিল হার্দিক পান্ডিয়ার কাঁধে। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ব্যাট হাতে যেমন রান পেয়েছিলেন, তেমনই বল হাতেও সফল হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর এই পারফরম্যান্সই সঞ্জয়  মঞ্জরেকরকে এশিয়া কাপের আগে আশাবাদী করছে।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার রেকর্ড যথেষ্ট ভাল রয়েছে। যদি সকলের ২০১৯ বিশ্বকাপের কথা স্মরণে থাকে, তবে সেই ম্যাচে কিন্তু যারা পাকিস্তানের বিরুদ্ধে রান পেয়েছিলেন, হার্দিক পান্ডিয়াও তাদের মধ্যে অন্যতম ছিলেন। এই মুহূর্তে হার্দির পান্ডিয়া স্পপ্নের ফর্মের মধ্যে রয়েছেন”।

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। ১৫ ম্যা্চে ৪৮৭ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে তাঁর সর্বোচ্চ রান ছিল ৮৭। এছাড়া দেশের জার্সিতেও ফিরে বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে যথেষ্ট আশাবাদী সঞ্জয় মঞ্জরেকর।

প্রতিপক্ষ শিবিরে রয়েছেন শাদাব খান। আগের থেকে এখন অনেক বেশী পরিণত বোলার হয়ে গিয়েছেন তিনি। পুরোপুরি রিস্ট স্পিনার না হলেও, যেকোনও সময়ই প্রতিপক্ষ ব্যাটারকে সমস্যায় ফেলতে পারেন তিনি। আর তাঁকে সামলাতেই ভারতীয় দলের প্রধান অস্ত্র হলেন হার্দিক পান্ডিয়া, মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

close whatsapp