এশিয়া কাপের আগে ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ সাবা করিমের
আপডেট করা - Aug 18, 2023 12:43 pm

জল্পনা চললেও এখনও পর্যন্ত এসিয়াকাপের দলে লকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের ফেরা নিয়ে নিশ্চিতভাবে বোর্ডের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। যদিও তাদের নিয়ে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। কারণ ভারতীয় দলের চার নম্বর পজিশন নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সমাধান হয়নি। এসিয়া কাপেও যদি এই দুই তারকা ক্রিকেটার ফিরতে না পারেন, তবে সূর্যকুমার যাদব ও ঈান কিষাণকেই ,সেই জায়গায় খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার ততা প্রাক্তন নির্বাচক সাবা করিম।
চোট পেয়ে আইপিএলের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। এরপর তেকে আর মাঠে ফিরতে পারেননি তিনি। যদিো এখন শোনাযাচ্ছে লোকেশ রাহুল নাকি এনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্ত ভারতীয় দলের জার্সিতে মাঠে ফেরার জন্য তিনি কতটা প্রস্তুত তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। সামনেই রয়েছে এশিয়া কাপ। এই মাসের শেষেই শুরু হতে চলেছে এবারের এসিয়া কাপ। এরপরই রয়েছে বিশ্বকাপের আসর। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
আইপিএল চলার সময়ই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
তবে একান্তই যদি তারা ফিরতে না পারে সেখানে কোন দুজন ক্রিকেটারকে খেলানো যেতে পারে সেই পরামর্শই দিলেন প্রাক্তন নির্বাচক সাবা করিম। তাঁর মতে সূর্যকুমার যাদব ও ঈসান কিষাণকেই খেলানো উচিত্। সদ্য শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। সেখানেই ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ। প্রতিটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। সিরিজের সেরা ক্রিরকেটার হয়েচিলেন ঈশান কিষাণ।সূর্যকুমার যাদবও ভাল ফর্মেই রয়েছেন এই মুহূর্তে। সেই কারণেই তাদেরকে খেলানোর এই পরামর্শ দিচ্ছেন সাবা করিম।
এই প্রসঙ্গে সাবা করিম জানিয়েছেন, “নির্বাচকদের অবশ্যই লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের কথা ভাবা উচিত্। তারা যদি পুরপুরি ফিট হন তাদের অবশ্যই ভারতীয় দলে রাখা উচিত্। যদিও তাদের নিয়ে অপেক্ষা এখনও পর্যন্ত থামেনি। আমি যতটুকু জানি আগামী ২০ অগস্ট এশিয়াকাপের জন্য দল ঘোষণা করবে ভারত। সেই পর্যন্ত সময় রয়েছে। কিন্তু তারা যদি সুস্থ না হন, সেই ক্ষেত্রে লোকেশ রাহুলের পরিবর্তে ঈশান কিষাণ খুবই ভাল অপশন। শ্রেয়স আইয়ার ফিট না হলে সেই জায়গায় তিলক বর্মা, সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকে দেখা যেতে পারে”।
আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।