পাকিস্তানের বিরুদ্ধে ইশান কিষানের খেলা দুর্দান্ত ইনিংসের প্রশংসা করলেন রবি শাস্ত্রী
আপডেট করা - Sep 2, 2023 10:57 pm

এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে প্রতিভাবান ভারতীয় ব্যাটার ইশান কিষান একটি অনবদ্য ইনিংস খেলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রধান কোচ রবি শাস্ত্রী ইশানের খেলা ইনিংসটির প্রশংসা করেছেন।
রবি শাস্ত্রী বলেছেন যে ইশান কিষান খুব ভালোভাবে চাপ সামলেছিলেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ইশান ৮১ বলে ৮২ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ২টি ছয় মেরেছিলেন।
স্টার স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেন, “আপনি জানেন আমি সবচেয়ে ভালো কি পছন্দ করি? যেভাবে তিনি চাপ সামলেছিলেন তা আমাকে খুব খুশি করেছে। তিনি কোথায় ব্যাট করতে চলেছেন, তিনি খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি প্রথম থেকেই তার শটগুলিকে খুব ভালোভাবে নির্বাচন করেছিলেন এবং সেই আত্মবিশ্বাস হার্দিক পান্ডিয়ার মধ্যেও দেখা গিয়েছিল।”
এছাড়াও রবি শাস্ত্রী বলেছেন যে ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপ ভারতকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছতে সাহায্য করেছিল। ইশান এবং হার্দিক মিলে ১৩৮ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেছিলেন যা এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ।
তিনি আরও বলেন, “হার্দিক বুঝতে পেরেছিল যে এখানে একজন লোক আছে যে আমার সাথে থাকতে পারে এবং যদি আমরা এখানে টিকে যাই এবং ৫০ ৬০ ৭০ রানের পার্টনারশিপ করতে পারি তাহলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। শেষ পর্যন্ত তারা ১৩৮ রানের পার্টনারশিপ করতে সক্ষম হয়, যা ভারতের দৃষ্টিকোণ থেকে উজ্জ্বল ছিল, কারণ এটি তাদের বোর্ডে একটি সম্মানজনক স্কোর পৌঁছে দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ বিবেচনা করলে বোর্ডে খুব ভালো স্কোরই উঠেছে। ৬৬ রানে ৪ উইকেট থেকে তারা ২৬৭ রানের লক্ষ্য রাখতে পেরেছে।”
বৃষ্টির কারণে ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায়নি
ম্যাচ শুরু হওয়ার পর প্ৰথম ইনিংসে বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ হতে দেখা গিয়েছিল। ভারতের ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টির কারণে খেলা শুরু করা আর সম্ভব হয়নি। ভারত এবং পাকিস্তান উভয় দলকেই ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
৪ঠা সেপ্টেম্বর, সোমবার, নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচটিও পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।