হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ন্যাপিয়ারে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কো
আপডেট করা - Nov 21, 2022 7:38 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ভাল হয়নি। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলেও টি টোয়েন্টি বিশ্বকাপে থামতেই হয়েছিল ভারতীয় দলকে। আর তাতেই শুরু হয়েছিল সমালোচনার ঝড়। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ননউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বে ওভালে দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল, সেইসঙ্গে নিউ জিল্যান্ডকে বড় ব্যবধানেও হারিয়েছে ভারতীয় দল। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে নামার অপেক্ষায় টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধে ব্যাটিং থেকে বোলিংয়ে দুর্ধর্ষ পারফর্মযান্স প্রদর্শনে করেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। ভারতীয় দলের এই পরারফরম্যান্সের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা। ৬৫ রানে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজে ইতিমধ্যেই ১-০- লিডে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার টি টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্য নিয়েই সোমবার ন্যাপিয়ারে পৌঁছে গেলেন হার্দিক পান্ডিয়া সহ ভারতীয় ক্রিকেটাররা।
দ্বিতীয় ম্যাচে জিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১-০-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল
টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এখন এই সিরিজই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাখির চোখ। ২০২৪ টি টোয়েনিটি বিশ্বকাপের আসরেই ঘিরে দাঁড়াতে চাইছে ভারতীয় দল। সেখানেই যে সম্পূর্ণ নতুন এক ভারতীয় দল মাঠে নামবে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের তৈরি করার কথা ভাবছে তারা। এই সিরিজ সুরু হওয়ার হার্দিক পান্ডিয়া নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছিলেন। ২০২৪ টি টোয়ে্টি বিশ্বকাপের প্রস্তুতি যে ভারতীয় দল এখান তেকে আরম্ভ করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
ন্যাপিয়ারে জিততে পারলেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ পকেটে পুরবে টিম ইন্িডিয়া। সেইসঙ্গে কিউইদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যও পূরণ হবে তাদের। সেই লক্ষ্য নিয়ে ন্যাপিয়ারে নিজেদের মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। অন্যদিকে শেষ ম্যাচে ননউ জিল্যান্ড শিবিরে নেই কেন উইলিয়ামসন। সেই সুযোগ যে ভারতীয় দল কাজে লাগাতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতীয় দলের প্রথম একাদশ নেিয়েও চলছে নানান জল্পনা।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে এই ম্যাচেও তাঁর ওপরই ভরসা রাখতে চলেছেন হার্দিক পান্ডিয়ারা। গতম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন দীপক হুডা। এই ম্যাচেও ননউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনিই ভারতীয় দলের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ব্যাটিং সূর্যকুমার যাদব তো রয়েছেনই।