হ্যারি টেকটরের পারফরম্যান্স দেখে মুগ্ধ হার্দিক, আইরিশ তারকাকে আইপিএলে দেখতে চান তিনি

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। আইরিশদের ঘরের মাঠে তাদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। সেই আনন্দ তো রয়েছেই, সেইসঙ্গে আয়ারল্যান্ড শিবিরের এক ক্রিকেটারও নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়ার। হ্যারি টেকটরের ব্যাটিং পারফরম্যান্স দেখে আপ্লুত হার্দিক। এই তরুণ ক্রিকেটারকে আইপিএলে দেখার ব্যপারেও আশাবাদী আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নিজের ব্যাটও দিয়েছেন ২২ বর্ষীয় এই তরুণ ক্রিকেটারকে।

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে  দুই ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নেমেছিল ভারতীয় দল। কোনও আইর্শ ব্যাটারঅ এদিন ভারতীয় বোলাং লাইনআপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কিন্তু হ্যারি টেকটরের মাঠে আসার পরই বদলে গিয়েছিল সমস্ত হিসাবটা। যে আয়ারল্যান্ডকে একসময় দেখে মনে হয়েছিল যে ১০০ রানের গন্ডী টপকাতে পারবে কিনা। হ্যারি টেকটরের হাত ধরে সেই আয়ারল্যান্ড ব্রিগেডই প্রথম টি টোয়েন্টিতে ১০৮ রানে পৌঁছে গিয়েছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা।

টস জিতে এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শুরু হয়েছিল প্রায় ২ ঘন্টা দেরীতে। ম্যাচের ওভার ২০ থেকে কমে হয়েছিল ১২। সেখানে শুরু থেকেই আয়ারল্যান্ডকে কম রানের মধ্যে বেধে ফেলার পরিকল্পনা ছিল ভারতের। শুরুর দিকে ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়াদের হাত ধরে তা হয়েওছিল। আয়ারল্যান্ডের টপ অর্ডারকে কার্যত ৫০ রানের মধ্যেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা।

ভারতের বিরুদ্ধে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন হ্যারি টেকটর

সেই জায়গা থেকেই একাহাতে আয়ারল্যান্ডের রান এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেন হ্যারি টেকটক। ২২ বর্ষীয় এই ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়াও। অক্ষর পটেলের ওভার থেকেই শুরু হয়েছিল টেকটরের ঝোরো ইনিংস। ৩৩ বলে ৬৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে আয়ারল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন তিনি।

আর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে আইপিএলে দেখার ব্যপারে আশাবাদী হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে হার্দিক জানিয়েছেন, “তাঁর বয়স ২২ বছর কিন্তু হ্যারি টেকটর দুর্ধর্ষ ইনিংস খেলেছেন এদিন। আমার মনে হয় আমি তাঁকে ব্যাট দিয়েছি। তাঁর হাত থেকে হয়ত আরও ছয় আসা বাকি রয়েছে এবং আইপিএলের চুক্তিও পেতে পারেন তিনি”।

এদিন ভারতের বিরুদ্ধে হ্যারি টেকটরের ইনিংস জুড়ে ছিল ৩টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি। যদিও আয়ারল্যান্ড প্রথম ম্যাচে হেরে গিয়েছে। ২৮ জুন দ্বিতীয় ম্যাচে নামবে দুই দল। সেখানে ভারত সিরিজ জেতে নাকি আয়ারল্যান্ড সিরিজ বাঁচাতে পারে, সেটাই এখন দেখার।

close whatsapp