হার্দিক ও ঋষভকে পাঁচ এবং ছয় নম্বরে পজিশনে খেলানোর পরামর্শ সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

আইপিএল শেষে হয়ে গিয়ছে। এখন সকলের নজর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে টি টোয়েনেটি সিরিজে নামছে টিম ইন্ডিা। সেখানেই সকলের চোখ রয়েছে এখন হার্দিক পান্ডিয়ার দিকে। দীর্ধদিন পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স দেখে সকলেই মুগ্ধ হয়েছে। এবার সেই হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লোয়ার মিডল অর্ডারে খেলানোর পরামর্শ সুনীল গাভাসকরের।

আইপিএলের ম়্চে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার। ৪৮৭ রান করেছেন তিনি। হার্দিক যে আবারও সেই পুরনো ফর্মে ফিরে এসেছেন তা বলাই বাহুল্য। অন্যদিকে ঋষভ পন্থ আইপিএলে সেভাবে পারফর্ম করতে না পারলেও, দক্ষিণ আফ্রিকা সিরিজে কিন্তু এই হার্দিক এবং ঋষভকে নিয়ে যথেষ্ট আশাবাদী গাভাসকর। তাঁর মতে শেষের দিকে বড় রান পেতে হার্দিক এবং ঋ।ভ পন্থকে পাঁচ ও ছয় নম্বরে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই কিংবদন্তী ক্রিকেটার।

তাঁর মতে হার্দিক এবং ঋষভ পন্থকে পাঁচ  ছয় নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত্। কারণ এই দুই তারকার নাকি শেষ ছয় ওভারে ১২০ রান পর্যন্ত করার ক্ষমতা রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে সেই দক্ষতাই কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর। যদিও আইপিএলে কিন্তু হার্দিককে এবার তিন নম্বরেই বেশীরভাগ সময় ব্যাটিং করতে দেখা গিয়েছে।

সদ্য সমাপ্ত আইপিএলে ১৫ ম্যাচে ৪৮৭ রান রয়েছে হার্দিক পান্ডিয়ার

এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমার মনে হয় তাঁকে পাঁচ অথবা ছয় নম্বর পজিশনে ব্যাটিং করানো হবে। এটাই আমার ভাবতে কেমন লাগছে যে ভারতীয় দলের পাঁচ এব ছয় নম্বরে দেখা যাবে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থকে। তাদের জায়গা খানিকটা অদলবদল হলেও, ১৪ থেকে ২০ ওভারে এই দুজনের বিদ্ভংসী ব্যাটিং ভারতকে বিরাট সাহায্য করবে। এই ছয় ওভারে এমন দুই ব্যাটারের থেকে ১০০ -১২০ রান প্রত্যাশা করাই যায়”।

তিনি আরও জানিয়েছেন, “তাদের দুজনের থেকে অন্তত এমনটা প্রত্যাশাই সকলের থাকে। এটা সত্যিই একটা দুর্ধর্ষ মুহূর্ত হতে চলেছে আমাদের জন্য। ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়াকে পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করতে দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি”।

এবারের আইপিএলে অধিনায়ক হওয়ার পাশাপাশি ব্যাটির হিসাবেও দুর্ধর্, পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া।  শুধু তাই নয় বোলিংয়েও নজর কেড়েছেন সকলের। এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার ৪৮৭ রান রয়েছে। সেইসঙ্গে উইকেট রয়েছে ৮ উইকেট। অন্যদিকে ঋষভ পন্থের রান রয়েছে ৩৪০। শেষপর্যন্ত এই দুই তারকাকে গাভাসকরের মত অনুযায়ী পাঁচ ও ছয় নম্বরে দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।

close whatsapp