টুইটারে তর্কযুদ্ধে জড়ালেন হরভজন ও আমির, ফিক্সিং প্রসঙ্গ টেনে এনে পাক পেসারকে ধুয়ে দিলেন ভাজ্জি
টুইট করে জানালেন আমির ক্রিকেটের লজ্জা
আপডেট করা - Oct 27, 2021 12:34 pm

শোয়েব আখতারের সাথে কথার লড়াই থামতে না থামতেই এবার মহম্মদ আমিরের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। যদিও আমিরের স্পট ফিক্সিং প্রসঙ্গ টেনে প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন হরভজন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে হরভজন শোয়েবকে বলেছিলেন, ভারত তো ম্যাচটি নিশ্চিতভাবেই জিতবে, তাই পাকিস্তানের উচিত ম্যাচ নে খেলে আগেভাগেই ম্যাচ ছেড়ে দেওয়া। যদিও পাকিস্তান ম্যাচটি জেতার পর আখতার ভাজ্জিকে ভালোমন্দ কথা শোনাতে দ্বিধা করেননি।
যদিও আখতারের সঙ্গে বাগযুদ্ধ বেশি দূর গড়ায়নি। কিন্তু আমিরের সঙ্গে তর্ক যেন থামতেই চাইছে না। একের পর এক টুইট করে হরভজন আমিরকে বুঝিয়ে দিয়েছেন পাক পেসারের প্রকৃত অবস্থান ও যোগ্যতা। এক টুইট বার্তায় আমির লেখেন, “জানতে ইচ্ছা করছে, হরভজন পাজি কি তার টিভি ভেঙে ফেলেছেন? কোনো ব্যাপার না, এটা শুধুই একটা খেলা।”
Ab Tum bi bologe @iamamirofficial yeh 6 ki landing tumhare ghar k tv par to nahi hui thi ?? Koi nahi hota hai end of the day it’s a game of cricket as u rightly said 🤣 https://t.co/XqSnWhg9t3 pic.twitter.com/4IuWpPOpF1
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
এই টুইটের জবাবে আমিরকে নিজের ছক্কা হাঁকানোর ভিডিও পোস্ট করে হরভজন বলেন, “আমির তুমিও বলো, এই ছক্কা তোমার বাড়িতে গিয়ে পড়েনি তো? কোনো ব্যাপার না, যেমনটা তুমি বললে এটা শুধুই একটা খেলা।”
For people like you @iamamirofficial only Paisa paisa paisa paisa .. na izzat na kuch aur sirf paisa..bataoge nahi apne desh walo ko aur supporters ko k kitna mila tha .. get lost I feel yuk talking to people like you for insulting this game and making people fool with ur acts https://t.co/5aPmXtYKqm pic.twitter.com/PhveqewN6h
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
এর জবাবে আমির বলেন, “হরভজন, শহীদ আফ্রিদি যখন আপনাকে ৪ বলে ৪ ছক্কা মেরেছিলেন তখন আপনার বোলিং দেখেছিলেন? অন্য ফর্ম্যাটে এটা হতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে… একটু বেশিই হয়ে গেছে।”
এরপর আর মেজাজ ধরে রাখতে পারেননি হরভজন। ফিক্সিং ইস্যু টেনে প্রকাশ্যে ধুয়ে দেন আমিরকে। তিনি বলেন, “লর্ডস টেস্টে নো বল কীভাবে হয়েছিল? কত টাকা নিয়েছিলে? কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল কীভাবে হতে পারে? এই সুন্দর খেলাটাকে অপমান করায় তোমার এবং তোমার সমর্থকদের লজ্জা পাওয়া উচিত।”
Lords mai no ball kaise ho gya tha ?? Kitna liya kisne diya ? Test cricket hai no ball kaise ho sakta hai ? Shame on u and ur other supporters for disgracing this beautiful game https://t.co/nbv6SWMvQl
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
হরভজনের সেই টুইটের জবাবে আমির লিখেন, “ভাগো ভাগো, আফ্রিদি এসেছে।” কিন্তু বৃথা চেষ্টায় ক্ষান্ত করতে পারেননি হরভজনকে। হরভজন ফের লিখেন, “তোমার মত মানুষ চেনে শুধু পয়সা পয়সা আর পয়সা… সম্মান নেই, টাকাই সব। তোমার সমর্থকদের বলবে না ফিক্সিং করে কত টাকা পেয়েছো? এই খেলাকে অপমান করে, লোকদের বোকা বানানো তোমার সাথে আমি কথা বলতেও ঘৃণা করি।”
Bare hi dheet ho talking about my past wouldn't change the fact that tumko 3 din pehle moun ki khani pari. and how about your illegal bowling action mate ab nikal or humko WC win karta dekh. walk over tu nhi mila jao Park me walk karo u'll feel better @harbhajan_singh https://t.co/i1dCh7I28c
— Mohammad Amir (@iamamirofficial) October 26, 2021
এরপর আমির লিখেছেন, “তুমি তো খুব একরোখা। আমার অতীত নিয়ে কথা বললেও তিন দিন আগে তোমার বলা কথা তো পাল্টাবে না। ওয়াকওভার তো পাওনি। পার্কে হেঁটে আসো, একটু ভালো লাগবে।”