“আর কখনোও ৫০ ওভার ফিল্ডিং করতে হবেনা”, বিদায় মঞ্চ থেকে আবাগঘন বার্তা অ্যারণ ফিঞ্চের
আপডেট করা - Sep 11, 2022 8:19 pm

ঘোষণাটা আগেই করেছিলেন। দীর্ঘদিনের এরকদিনের ক্রিকেটের যাত্রায় রবিবারই ইতি চানলেন অ্যারণ ফিঞ্চ। রবিবারই কেরিয়ারের শেষ একদিনের ম্যাচ খেলে ফেললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। আর একদিনের ফর্ম্যাটকে বিদায় জানানোর মুহূর্তে বেশ আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি। রবিবারই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ একদিনের ম্যাচে নেমেছিলেন অ্যারণ ফিঞ্চ। সেই সিরিজেই নিউ জিল্যান্ডকে ৩-০ ফলাফলে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সেই মঞ্চ থেকেই বিদায় বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার হয়ে আর কোনোদিনই একদিনের ফর্ম্যাটে দেখা যাবে না অ্যারণ ফিঞ্চকে। কিউইদের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেই হোয়াইট ওয়াশ করার হাতছানি ছিল অস্ট্রেলিয়ার সামনে। অ্যারণ ফিঞ্চের হাত ধরে সেটাই করতে পেরেছে অস্ট্রেলিয়া বাহিনী। আর একদিনের ফর্ম্যাট থেকে বিদায় নেওয়ার মুহূর্তে খানিকটা আবেগতাড়িত হয়েই বার্তা দিলেন তিনি। সেইসঙ্গে মজার ছলে বললেন আরপ কোনও দিনও টানা ৫০ ওভার ফিল্ডিং করতে হবে না তাঁকে।
১৪৬টি একদিনের ম্যাচে ৫৪০৬ রান রয়েছে অ্যারণ ফিঞ্চের
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে অর্ধশতরানও পেয়েছেন অ্যারণ ফিঞ্চ। এগিন অবশ্য অ্যারণ ফিঞ্চের বিদায় মঞ্চে ফের পুরনো ফর্মে দেখা গেল তারকা ক্রিকেটার স্টিভ স্মিথকে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন স্টিভ স্মিথই। এদিন প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৬০ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রানই তাড়া করতে তুলতে ব্যর্থ হয়েছে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন সহ বাকি ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন।
ম্যাচ শেষে অ্যারণ ফিঞ্চ জানিেছেন, “ভাল লাগছে। আমি আর ৫০ ওভার টানা ফিল্ডিং করতে চাই না। আমার কাছে আর যা রয়েছে এবং আমি যা অর্জন করেছি তার জন্য আমার পরিবারও অনেককিছু ত্যাগ করেছে। সবসময়ই তাদের কাছে আমি কৃতজ্ঞ”।
এরপরই ম্যাচ প্রসঙ্গে কথা বলেন অ্যারণ ফিঞ্চ। তিনি জানিয়েছেন, “স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানের পার্টনারশিপটা ছিল অসাধারণ। এতটা দর গতিতে শুরু করার পরও ২৬০ রানে পৌঁতে পারাটা অনেক বড় ব্যপার। আমাদের বোলিংও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। প্রত্যেকেই নিজেদের মতো অবদান রাখতে সক্ষম হয়েছে”।
অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটে একসময় ত্রাস ছিলেমন অ্যারণ ফিঞ্চ। বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় বোলাররাও তাঁর দাপটের সামনে একসময় মাথা করতে বাধ্য হয়েছে। একদিনের ক্রিকেটে ১৪৬টি ম্যাচ খেলেছেন অ্যারণ ফিঞ্চ। করেছেন ৫৪০৬ রান। একদিনের েই ফর্ম্যাটে সেঞ্চুরী পেয়েছেন ১৭টি এবং অর্ধশতরান করেছেন ৩০টি। সেই ফিঞ্চই এবার একদিনের ফর্ম্যাটে প্রাক্তন ক্রিকেটার।