নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নেই ডেভিড ওয়ার্নার
আপডেট করা - Sep 10, 2022 4:32 pm

সিরিজ জয় হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনেপর ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করবে অজি বাহিনী। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই ম্যাচে ডেভিড ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তোট আঘাতের জেরে নয়। পরিবারের সঙ্গে সময় কাটনোর জন্যই তৃতীয় টেস্ট খেলছেন না তিনি। একটানা ম্যাচ এবং সামননেই টি টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে, ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুব সাবধানী ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই কারণেইডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম প্রধান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেই কারণেই যে ওয়ার্নারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যানেজমেন্ট তা নিয়ে কোনও সন্দেহ নেই।সেই কারণেই ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচেনেই মার্কাস স্টয়নিসও।
অস্ট্রেলিয়ার জার্সিতে একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপেই ফিরবেন ডেভিড ওয়ার্নার
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার শিবিরের মধ্যে ব্যাট হাতে একমাত্র সাফল্য পেয়েছিলেন স্টিভ স্মিথ। অর্ধশতরান পেয়েছিলেন তিনি। কিউই বোলারদের দাপটে ১৯২ রানেই থেমে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও বল হাতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছিলেন অ্যাডাম জাম্পা। তাঁর অসাধারণ স্পিনের জাদুটে মাত্র ৮২ রানেই থেমে গিয়েছিল নিউ জিল্যান্ডের ব্যাটিং। সেইসঙ্গে সিরিজও জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শেষ একদিনের ম্যাচ জিুততে পারলে সিরিজ জয় সম্পূর্ণ হবে অস্ট্রেলিয়ার।
যদিও সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এইকটা দিন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টও তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যথেষ্ট সাবধানী। সেইজন্য আসন্ন ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। একেবারে অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপই অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরবেন ডেভিড ওয়ার্নার।
এই চলতি সিরিজেও চোট আঘাত কিন্তু অস্ট্রেলিয়াকে বেশ চিন্তায় রেখেছে। তৃতীয় ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না মার্কাস স্টয়নিস। তাঁর পেশীতে হাল্কা চোট রয়েছে। সেজন্যই এই তারকা ক্রিকেটারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই কারণেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত ননেওয়া হয়েছে। গত ম্যাচেই ২৩ নম্বর ওভারে চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হয়েছিলেন মার্কাস স্টয়নিস।
অন্যদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেই কেরিয়ারের শেষ একদিনেপ ম্যাচে খেলতে নামছেন অ্যারণ ফিঞ্চ। এবার শনিবারই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি।