ঋষভ পন্থের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন গৌতম গম্ভীর ও ওয়াসিম আক্রম
আপডেট করা - Sep 5, 2022 2:06 pm

এশিয়া কাপে থেমে গিয়েছে ভারতীয় দলের বিজয়রথ। পাকিস্তানের কাছেই সুপার ফোরের ম্যাচে পাঁচ উইকেটে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত হয়েছিলেন তিনি। তাঁর পারফরম্যান্স ঘিরে যে সমালোচনা শুরু হবে তা নিয়ে দ্বিধা নেই। যে শট খেলে ঋষভ পন্থ পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়েছিলেন তা নিয়েই এবার প্রশ্ন তুললেন ওয়াসিম আক্রম ও গৌতম গম্ভীর। কঠিন পরিস্থিতিতে ঋষভের খারাপ শট নির্বাচন যে ভারতের হারের অন্যতম কারণ তা বলতে দ্বিধা নেই তাদের কারোরই।
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ঋষভ পন্থকে না খেলানোর সিদ্ধন্ত নিয়েছিলেন ভারতীয় দল। সেই ম্যাচ অবশ্যটিম ইন্ডিয়া জিতেছিল। সুপার ফোরের মঞ্চে ফের একবার দুই চির প্রতিদ্বন্দ্বীর সাক্ষাত হয়েছিল। সেখানে প্রথমে ব্যাটিং করে বারত বড় রান করলেও, জয় কিন্তু অধরাই রয়ে গিয়েছে রোহিত শর্মাদের। এই ম্যাচে আবার প্রথম একাদশে সুযোগ হয়েছিল ঋষভ পন্থের। কিন্তু ১২ বল খেলে মাত্র ১৪ রানেই থামতে হয়েছিল তাঁকে। রিভার্স সুইপ খেলতে গিয়েই প্রতিপক্ষ ফিলব্ডারের হাতে ক্যাচ আউট হন ঋষভ পন্থ।
পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে মাত্র ১৪ রান করতে পেরেছিলেন ঋষভ পন্থ
সেটা দেখার পর থেকেই সেই পরিস্থিতিতে ঋষভ পন্থের এমন শট নমির্বাচন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন গৌতম গম্ভীর এবং ওয়াসিম আক্রম। সেই মুহূর্তে ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এদিন পাকস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ ছন্দেও ছিলেন তিনি। তাঁকে যখন সঙ্গ দেওয়াটা সবচেয়ে জরুরী, সেই পরিস্থিতিতে কেন ঋষভ পন্থ সেই শট নির্বাচন করেছিলেন সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ। ঋষভের এই সিদ্ধান্তও যে ভারতীয় দলের হারের পিছনে অন্যতম একটা কারণ তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসেই গৌতম গম্ভীর জানিয়েছেন, “ঋষভ পন্থের অবশ্যই হতাশ হওয়া উচিত। কারণ সেই মুহূর্তে একেবারেই এই শটটা ঋষভ পন্থের জন্য যোগ্য ছিল না। বরং সেই পরিস্থিতিতে ঋষভ পন্থের লং অন অথবা ডিপ মিড উইকেটে শট খেলা উচিত্ ছিল। কারণ রিভার্স সুইপ শট কখনোই ঋষ পন্থের জন্য শক্তিশালী নয়”।
শুধুমাত্র গৌতম গম্ভীরই নন, একই কথা শোনা গিয়েছে ওয়াসিম আক্রমের মুখেও। ঋষভ পন্থের সেই শট খেলার সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তিনিও। আক্রম বলেছেন, “ম্যাচের সেই পরিস্থিতিতে এই ধরণের শট খেলার কোনও প্রয়োজনীয়তাই ছিল না। আমি জানি তিনি টেস্ট ক্রিকেটে এমন শট খেলেন। তিনি বিশ্ব ক্রিকেটেও একজন উদীয়মান তারকা। কিন্তু ম্যাচের এমন পরিস্থিতিতে এই শট খেলার দরকার ছিল না”।
পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র বিরাট কোহলি ছাড়া আর কোনও ক্রিকেটারই বড় রান পেতে সক্ষম হননি। মিডল অর্ডারে ঋষভ পন্থ থেকে হার্দিক পান্ডিয়ারাও এদিন ব্যর্থ হয়েছিলেন। তাদের পারফরম্যান্সে যে রোহিত শর্মা একেবারেই সন্তুষ্ট ছিলেন না, তা ম্যাচচলাকালীনই বোঝা গিয়েছিল। ভারতের সামনে অবশ্য এখমও সুযোগ রয়েছে। টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।