অধিনায়ক হিসেবে অ্যালিসা হিলির ইনিংসের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রিমা মালহোত্রা

Alyssa Healy
Alyssa Healy. (Photo by Pankaj Nangia/Getty Images)

১০ই মার্চ ডাব্লুউপিএলের অষ্টম ম্যাচে স্মৃতি মান্ধানার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরাজিত করে অ্যালিসা হিলির দল ইউপি ওয়ারিয়র্জ। সোফি একলেস্টোন এবং দীপ্তি শর্মা দুজনে মিলে ৭ উইকেট নিয়ে আরসিবির ব্যাটিং লাইন আপকে ধরাশায়ী করেন। আরসিবিকে এই ম্যাচে মাত্র ১৩৮ রানে অলআউট করে ইউপি ওয়ারিয়র্জ। তারপর ইউপির অধিনায়ক অ্যালিসা হিলি ৪৭ বলে অপরাজিত ৯৬ রান করে নিজের দলকে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এই ম্যাচ ১০ উইকেটে জেতে ইউপি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রিমা মালহোত্রা অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটারের খুবই প্রশংসা করেছেন। তিনি হিলির চিত্তাকর্ষক শট নির্বাচনের কথা উল্লেখ করেন এবং বলেন যে শ্বেতা সেহরাওয়াতকে ওপেনিং না করিয়ে ইনিংস শুরু করাটা একটি সাহসী সিদ্ধান্ত ছিল।

স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার শোতে রিমা মালহোত্রা বলেন, “তার প্রথম দুটি ম্যাচ হতাশাজনক ছিল কিন্তু আজ আমরা একটি লক্ষণীয় উন্নতি দেখেছি। শ্বেতার (সেহরাওয়াতের) পরিবর্তে তিনি দেবিকা বৈদ্যের সাথে ব্যাট করতে নেমেছিলেন এবং তার খেলাকে সহজ করে দিয়েছিলেন। তিনি খোলামেলাভাবে খেলেছেন এবং দুর্দান্ত শট নির্বাচন করেছেন। তিনি শক্তি ব্যবহার করে খেলেন কিন্তু সেই শক্তি কখন ব্যবহার করবেন তা হিলি আজ আপনাদেরকে দেখিয়েছেন। তিনি আমাদের দেখিয়েছেন একজন অধিনায়ক হিসেবে কেমন ইনিংস খেলতে হয় এবং কীভাবে একটি বড়ো জয় অর্জন করতে হয়।”

আরসিবির পরাজয়ের ব্যাপারেও মন্তব্য করেন রিমা ঘোষ

রিমা মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে আরসিবির পরাজয়ের বিষয়ে তার বক্তব্য জানিয়েছেন এবং ম্যানেজমেন্টের কয়েকটি দুর্বল সিদ্ধান্তের কথাও বলেছেন। আরসিবি একটি বড় রান করার মতো ভালো পরিস্থিতিতে ছিল। কিন্তু ৭৩ রানে ১ উইকেটের পর তাদের ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে এবং স্কোর ১০ উইকেটে ১৩৮ রান হয়ে যায়।

“যখন তাদের কাছে ইতিমধ্যেই মিডল অর্ডারে হেদার নাইট, এরিন বার্নস এবং রিচা ঘোষ আছেন, তখন তারা কণিকা আহুজা এবং শ্রেয়াঙ্কা পাটিলকে পাঠিয়েছেন তাদের বিভক্ত করার জন্য। যখন ওভার কমে যাচ্ছিল, তখন তাদের খেলোয়াড়দের ফর্মের উপর ভিত্তি করে তাদের ব্যবহার করা উচিত ছিল। হেদার নাইট ইংল্যান্ডের হয়ে ৪ নম্বরে খেলেন (তিনি শুক্রবার ৫ নম্বরে ব্যাট করেছেন)। আমি ভাবছি যে ব্যাটিং ক্রমকে তারা পাঠিয়েছিল সেটিকে তারা কেন বেছে নিয়েছিল,”

 

close whatsapp