চেন্নাইয়ের সঙ্গে কুমিল্লার মিল পাওয়ার জন্যই বিপিএল খেলার সিদ্ধান্ত ডুপ্লেসির

Faf du Plessis
Faf du Plessis. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

বিশ্ব ক্রিকেটের মঞ্চে অন্যতম সেরা তারকাদের মধ্যে ফাফ ডুপ্লেসি অন্যতম। দেশের জার্সি থেকে আইপিএলের মঞ্চে প্রার্তন প্রোটিয়া অধিনায়কের সাফল্য আকাশছোঁয়া। সেই ডু প্লেসেই  এবার প্রথমবার নামছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দেশের জার্সি থেকে অবসর নিয়েছেন গত বছরই। এখন শুধুই ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে চোখ প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। আর সেই লক্ষ্যেই এই প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার সিদ্ধান্ত ফাফ ডুপ্লেসির। চেন্নাই সুপার কিংসের সঙ্গে নাকি কুমিল্লার মিল খুঁজে পাচ্ছেন তিনি। এজন্যই খেলার সিদ্ধান্ত।

শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই মঞ্চে শনিবার নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথেম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। সেখানেই সকলের চোখ তারকা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডুপ্লেসি। প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নামছে তিনি। স্বভাবতই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত তিনি কেন নিলেন, সেই প্রশ্ন তো তাঁর সামনে আসবেই। আর তারই অকপট উত্তর ডুপ্লেসির।

কুমিল্লার সঙ্গে চেন্নাই সুপার কিংসের মিল খুঁজে পেয়েছেন তিনি। আর সেজন্যই নাকি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। আইপিএলে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলেন ফাফ ডুপ্লেসি। শেষবার চ্যাম্পিয়নের তকমাও উঠেছে তাদের গায়েই। আর সেই দলের সঙ্গেই কুমিল্লার সাদৃশ্য খুঁজে পাচ্ছেন ফাফ ডুপ্লেসি।

ম্যাচে নামার একদিন আগে ডুপ্লেসি জানান, “এই দুই দলের মধ্যেই বহু সাদৃশ্য খুঁজে পেয়েছি। দুটো দলের মধ্যেই রয়েছে নিজেদের ঘরের প্রতিযেগিতায় দুরন্ত পারফরম্যান্স করার খিদে। এছাড়া চেন্নাইয়ের মতো কুমিল্লাও চ্যাম্পিয়ন দল। আর সেজন্যই আমার এই সিদ্ধান্তটা নেওয়া”।

চেন্নাইয়ের হয়ে আইপিএলের বহু দুর্ধর্ষ পারফরম্যান্স রয়েছে ফাফ ডুপ্লেসির। এবার কুমিল্লার হয়েও তেমনই কিছু একটা করে দেখাতে চান তিনি। কুমিল্লার হয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বেশ কয়েকদিন আগে থেকেই। এই কদিনের প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। এখন শুদুই দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানোর অপেক্ষা।

তিনি জানান, “মাত্র কয়েকদিন হল এসেছি। এই দল বেশ স্বচ্ছন্দে রয়েছে। আশা করি অভিজ্ঞতা ভাল হবে”। দল সম্বন্ধে জানান ফাফ ডুপ্লেসি। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে পুরোপুরিই ফ্র্যা়্চাইজি লিগ খেলতে চান। কেন এই লিগ তাঁর এত পছন্দ তাও জানান ডুপ্লেসি।

এই প্রসঙ্গে ফাফ ডুপ্লেসি জানান, “টি টোয়েন্টি সবসময়ই ভাল লাগে। কারণ এখানে অনেকগুলো ম্যাচ খেলা যায়। এছাড়া তাড়াতাড়ি লিগও শেষ হয়ে যায়। আর সেজন্যই এই লিগকেও বেছে নিয়েছি খেলার জন্য”। শনিবার কুমিল্লার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হবে ফাফ ডুপ্লেসির। শুরুতেই তিনি সাফল্য পান কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp