দ্বিতীয় অ্যাশেজের আগে ইংল্যান্ডের ঘোষিত দ্বাদশে ফিরলেন জেমস অ্যান্ডারসন

পেসার মার্ক উডকে দলের বাইরে রাখা হয়েছে

James Anderson
James Anderson. (Photo by Visionhaus/Getty Images)

অ্যাডিলেড ওভালে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতেই হবে। ম্যাচটি বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শুরু হবে এবং থ্রি লায়ন্সরা সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামবে। উদ্বোধনী টেস্টে এক প্রকার পর্যুদস্ত হয়ে নয় উইকেটে হার স্বীকার করেছে ইংলিশরা। খেলার একদিন আগে ইংল্যান্ড তাদের ১২ সদস্যের দল ঘোষণা করেছে। প্রথম টেস্টে চোটের কারণে বাদ যাওয়ার পর অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন দলে জায়গা করে নিয়েছেন।  

পরের চারটি টেস্টেই দলে থাকতে চান বর্ষীয়ান জিমি

ব্রিসবেন টেস্ট থেকে বাদ পড়ার পর ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় মাঠে ফিরে তাঁর দলকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু দেওয়ার ব্যাপারে আশাবাদী হবেন। অ্যান্ডারসনের দেড় দশকের সহযোগী স্টুয়ার্ট ব্রডও প্রথম দ্বাদশে জায়গা করে নিয়েছেন। ব্রড প্রথম টেস্টেও প্রথম দ্বাদশে ছিলেন, তবে প্রথম একাদশ নির্বাচনের সময় তাঁকে উপেক্ষা করা হয়।  তিনি অ্যাডিলেডে সুযোগ পাবেন কি না তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টে নির্বাচিত হলে ব্রড তাঁর ১৫০তম টেস্টে উপস্থিত হবেন।

এদিকে অ্যান্ডারসন জানিয়েছেন, বাকি চারটি টেস্টেই তিনি খেলতে চান। “আমি এখানে এসেছি পাঁচটি টেস্টেই খেলতে এবং লক্ষ্য এখনও বদলায়নি, আমি পরের চারটিতেই থাকতে চাই। আমি মনে করি পরবর্তী টেস্টের আগে বিশ্রাম নেওয়া্র জন্য কিছুটা সময় পাওয়া যেতে পারে এবং সতেজ হয়ে মাঠে নামার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে,” অ্যান্ডারসনকে নিউজিল্যান্ড টাইমস দ্বারা উদ্ধৃত করা হয়েছে।

অ্যান্ডারসন প্রথম টেস্টে না খেলার হতাশা প্রকাশ করলেও, অভিজ্ঞ বোলার এও বলেছেন যে তিনি গত কয়েক বছরে রিজার্ভ বেঞ্চে বসতে অভ্যস্ত। “আমি যা করতে পারি তা হল আমার সাধ্যমত সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা এবং ফিট থাকা এবং গত কয়েক বছর আমি অবশ্যই নিজের ভালো মতো পরিচর্যা করেছি। কিছু ম্যাচে বাদ গিয়েছি এবং তাই এটিতে আমি অভ্যস্ত হয়ে গেছি গত কয়েক বছরে,” অ্যান্ডারসন যোগ করেছেন।   

এদিকে, মার্ক উড দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন এবং দেখার বিষয় তাঁর জায়গায় কোন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফিরিয়ে আনা হবে। অ্যান্ডারসন ও ব্রডের একসঙ্গে খেলার সম্ভাবনা এখনো কম।  

দ্বিতীয় অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ১২ সদস্যের স্কোয়াডঃ

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্ন্স, জস বাটলার, হাসিব হামিদ, জ্যাক লিচ, ডাউইড মালান, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস।

close whatsapp