“আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি” – অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কামব্যাকের ব্যাপারে আশাবাদী ট্র্যাভিস হেড
আপডেট করা - Jul 26, 2023 8:25 pm

২৭শে জুলাই, বৃহস্পতিবার থেকে অ্যাশেজ সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি ওভালে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের কাছে ইংল্যান্ডের মাটিতে এই সিরিজটি জেতার একটি অনেক বড় সুযোগ রয়েছে। ইংল্যান্ড যদি শেষ ম্যাচটিতে জয় না পায় তাহলে সিরিজটি নিজেদের নামে করবে অস্ট্রেলিয়া।
চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর তৃতীয় টেস্ট ম্যাচটিতে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের কাছে তারা পরাজিত হয়। চতুর্থ টেস্ট ম্যাচটিতে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ দুইদিন বৃষ্টি হওয়ার কারণেই শেষমেশ ম্যাচটি ড্র হয়। এই ম্যাচে ইংল্যান্ডের জেতার সম্ভাবনাই বেশি ছিল।
অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট ম্যাচটিতে অস্ট্রেলিয়া কামব্যাক করতে পারবে বলে আশা করছেন ট্র্যাভিস হেড। তিনি বলেছেন যে তারা যদি আগের ম্যাচের খারাপ পারফরম্যান্স নিয়ে ভাবার বদলে প্ৰথম তিনটি ম্যাচের ভালো পারফরম্যান্স নিয়ে ভাবেন তাহলে তারা পঞ্চম টেস্ট ম্যাচটিতে ভালো জায়গায় থাকবেন।
ইন্ডিয়া টুডে ট্র্যাভিস হেডের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমরা অ্যাশেজ সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, আমরা একটা ম্যাচে পরাজিত হয়েছি, কিন্তু আমরা এখানে অ্যাশেজ জিততে এসেছি এবং আমরা এটি করার জন্য একটি বিশাল পথ অতিক্রম করেছি। আমরা তিনটে টেস্ট ম্যাচে সত্যিই চমৎকার খেলেছি, হয়তো গত সপ্তাহে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি, কিন্তু আমরা যদি সেটা নিয়ে ভাবা বন্ধ করতে পারি এবং প্রথম তিনটে টেস্ট ম্যাচে আমরা কি ভালো করেছি তা নিয়ে ভাবতে পারি, তাহলে এই সপ্তাহে আমাদের ভালো অবস্থানে থাকব।”
“সিরিজটি ড্র হলে অনুভূতি ভিন্ন হবে” – ট্র্যাভিস হেড
এই সিরিজটি অস্ট্রেলিয়া কোনোভাবেই হারবে না। শেষ ম্যাচটিতে ইংল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। তবে অ্যাশেজ সিরিজ ড্র করার ব্যাপারে ভাবছে না অস্ট্রেলিয়া, নিজের বক্তব্যের মাধ্যমে একথা স্পষ্ট করে দিয়েছেন ট্র্যাভিস হেড।
ট্র্যাভিস হেড বলেন, “এটি মিশ্র আবেগ কারণ আপনি অ্যাশেজ ধরে রাখার জন্য একটি টেস্ট ম্যাচ জিততে পছন্দ করবেন এবং আশা করি এই সপ্তাহে আমরা এটি করার জন্য একটি টেস্ট ম্যাচ জিততে পারব। সিরিজটি ড্র হলে অনুভূতি ভিন্ন হবে, পরিস্থিতি যাই হোক না কেন, বাস্তবে আমাদের কোনো বিশাল উচ্ছ্বাস ছিল না কারণ আমরা সিরিজটি জিতে শেষ করতে চাই, ড্র করে আনন্দ করাটা আমাদের লক্ষ্য নয়।”