শিখর ধওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসের সাফল্য পাওয়া কঠিন, মনে করছেন হরভজন সিং
আপডেট করা - Apr 21, 2023 7:50 pm

এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করলেও হঠাত্ই যেন পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে প়্জাব কিংসের। লিগ টেবিলে তাদেরক ওপরের দিকে ওঠার রাস্তা প্রশস্ত করতে হলে পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই হবে পঞ্জাব কিংসকে। যদিও সেই ম্যাচে শিখর ধওয়ান খেলবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না। এমন গুঞ্জনের মাঝেই বিরাট বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। তাংর মতে সিখর ধওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম।
এবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব উঠেছে শিখর ধওয়ানের কাঁধে। সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন তিনি। তাঁর হাত ধরে এবারের আইপিএলে শুরুটাও বেশ ভালভাবেই করেছিল পঞ্জাব কিংস। কিন্তু সেষ দুই ম্যাচেই তাল কেটেছে। চোটের জন্য পঞ্জাব কিংস সিবিরে নেই শিখর ধওয়ান। গত ম্যাচেই তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল। সেখানে বোলিংয়ে ভাল পারফর্ম্যান্স দেখাতে পারলেও সেভাবে ভাল ব্যাটিং পারফরম্যান্স করতে পারেনি পঞ্জাব কিংস। আর তাতেই যে বেঙ্গালুরুর কাছে তারা হেরে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
চলতি আইপিএলে চার ম্যাচ খেলে ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধওয়ান
শিখর ধওয়ানের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসের নেতৃত্ব সামলাচ্ছেন স্যান কারান। গত ম্যাচেই এবারের তৃতীয় হারের স্বাদ পেয়েছে পঞ্জাব কিংস। দলের ব্যাটারদের পারফরর্ম্যান্স যেমন ভাল হচ্ছে না। তেমন নেতৃত্বের অভারও যে অনুভূত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পরপর দুই ম্যাচ দেখার পরই এবূার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে শিখর ধও.য়ানের মতো ক্রিকেটারের অনুপস্থিতিতে পঞ্জাব কিংসের সাফল্যের রাস্তায় এগিয়ে চলাটা অনেকটাই কঠিন। এই নিয়ে কিন্তু বেশ জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গেই হরভজন সিং জাবনিয়েছেন, “এই দল কী শিখর ধওয়ানের অনুপস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারবে ? আমার তো তা একেবারেই মনে হয় না। ব্যাটার হিসাবে তাঁর দক্ষতা এবং এবারের অধিনায়কত্ব অসাধারণ হচ্ছে। তাঁর এই দক্ষতার সঙ্গে এবারের প্রতিযোগিতায় অন্তত কোনওরকম প্রতিযোগিতা দেখা যাচ্ছে না”।
এবারের আইপিএলে প্রতি ম্যাচেই কার্যত ব্যাট হাতে বড় রান পেতে দেখা গিয়েছে শিখর ধওয়ানকে। ইতিমধ্যেই আইপিেলের মঞ্চে চারটি ম্যাচ খেলে ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধওয়ান। শুধু তাই নয় তাঁর গড় রয়েছে ১১৬.৫০। এই আইপিএলেই তিনি কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত রানও করেছেন। এবারের আইপিএলে এখনও প্রযন্ত সিখর ধওয়ানের সর্বোচ্চ রান ৯৯। এমন পারফরম্যান্স দেখার পরই যে হরভজন সিং এই মন্তব্য করেছেন তা বলার অপেক্ষা রাখে না।