নিয়ম ভঙ্গের জন্য রাজস্থান ম্যাচের আগে তিরষ্কৃত করা হল দীনেশ কার্তিককে

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। আইপিএলের এলিমিনেটর পর্বের ম্যাচেও রজত পাতিদারের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তিনি। এবার রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর সামনে আরেকটা কঠিন চ্যালেঞ্জ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগেই তিরষ্কৃত দীনেশ কার্তিক। আইপিএলের নিয়ম ভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে। ম্যাচ চলাকালীন খারাপ কথা ব্যবহারের অভিযোগের ভিত্তিতেই তাঁকে তিরষ্কৃত করা হয়েছে।

ইডেন গার্ডেন্সে  এলিমিনেটর পর্বের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসে বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় উইকেটের পিছন থেকে খারাপ কথা ব্যবহার করেছিলেন তিনি। আইপিএলের নিয়ম অনুযায়ী যা একেবারেই অনুচিত কাজ। আইপিএলের ২.৩ ধারা অনুযায়ী এমন ব্যবহার শাস্তিযোগ্য। আর ম্যাচ চলাকালীন এমন কটু কথার ব্যবহারের জন্যই তাঁকে ভর্তসনা করা হয়েছে আইপিএল কমিটির তরফে। যদিও কোনওরকম বড়সড় শাস্ত্রী কিংবা আর্থিক জরিমানা করা হয়নি।

চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৩২৪ রান করেছেন দীনেশ কার্তিক

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ব্যাটিং করার সময় কিছু কটু কথা ব্যবহার করেছিলেন দীনেশ কার্তিক। আর সেই কথাই স্ংটাম্প মাইকে রেকর্ড হয়েছিল। শুধু তাই নয় অনেকে তা স্পষ্ট শুনতেই পেয়েছিলেন। এমন ব্যবহারেই তাঁর ওপর খানিকটা ক্ষুব্ধ হয়েছেন ম্যাচ রেফারি। যদিও ম্যাচ শেষে সেই অপরাধ স্বীকার করে নিয়েছেন খোদ দীনে কার্তিক এবং তাঁকে তিরষ্কার করা হয়েছে তাও মেনে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ক্রিকেটার।

আইপিএলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “মিস্টার কার্তিক লেভেল ওয়ান অফেন্সের দায় স্বীকার করে নিয়েছেন এবং ২.৩ ধারা অনুযায়ী তাঁকে দেওয়া শাস্তীও গ্রহন করে নিয়েছেন। লেভেন ওয়ান নিয়ম ভঙ্গের জন্য আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত  এবং তা মেনে নেওয়া বাধ্যতামূলক”।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিটের পর্বে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময়ই বেশকিছু শট নিতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। চাপের মুহূর্তে এমন পরিস্থিতি হওয়ায় ক্রমশই হতাশ হয়ে পড়ছিলেন দীনশ কার্তিক। আর তখনই নাকি কিছু খারাপ কথা ব্যবহার করে ফেলেছিলেন এই তারকা ক্রিকেটার। যা স্টাম্প মাইকে রেকর্ড হয়ে গিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে দীনেশ কার্তিককে ভর্তসনা করেছেন ম্যাচ রেফারি।

আইপিএলের নিয়ম অনুযায়ী কোনওরকম খারাপ কথা যদি মাঠে ব্যবহার করা হয় এবং তা যদি মাঠে থাকা ক্রিকেটার সহ দর্শকদের কান পর্যন্ত পৌঁছে যায়, তবে সেই ব্যবহার অপরাধযোগ্য। আর সেই নিয়মেই দীনেশ কার্তিকের বিরুদ্ধে এমন ব্যবস্থা। তবে এমনটা প্রথমবার হওয়ায় তাঁর বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপ নেননি ম্যাচ রেফারি।

close whatsapp