লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে টিম বন্ডিং সেশনে জোর চেন্নাই সুপার কিংসের

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

যেকোনও দলেরই সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে টিম বন্ডিং। যে দলের টিম বন্ডিং যত বেশী ভাল হবে, তারা তত বেশী সাফল্য পাবে। আর সেই মন্ত্রই সবচেয়ে বেশী শোনাযায় চেন্নাই সুপীর কিংস শিবিরে। বরাবরই আইপিএলের মঞ্চে টি বন্ডিং সেশনের ওপর বাড়তি জোর দেন মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএলেও চিত্রটা বদলালো না। আইপিএলে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ এখনও দেরী রয়েছে। তার আগে টিম বন্ডিং সেশনের ওপরই জোর দিচ্ছেন ধোনি, জাদেজারা।

এবারের আইপিএলের মঞ্চে নামার আগেই ফের বড়সড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কেউ কিছু টের পাওয়ার আগেই ধোনির ফের একটা অবাক করার মতো সিদ্ধান্ত। আইপিএল শুরু হওয়ার আগেই হঠাত্ চেন্নাই সুপার কিংসের অধনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সতীর্থ রবীন্দ্র জাদেজার কাঁধে সেই দায়িত্ব তুলে দেন মাহি।

এবারের আইপিএলে যাত্রা শুরুটা খুব একটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছেন ধোনিরা। প্রথম ম্যাচেই ধোনির চেন্নাই সুপীর কিংস হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। সেই ম্যাচেই রবীন্দ্র জাদেজাকে অধিনায়কের দায়িত্বে বেশ নার্ভাস দেখাচ্ছিল জাদেজাকে। আর সেজন্যই বোধ হয় এবার চেন্নাই সুপীর কিংসের এমন টিম বন্ডিং সেশন।

মঙ্গলবার টিম হোটেলেই টিম বন্ডিং সেশনে নেমেছিলেন ধোনি থেকে জাদেজা সহ গোটা চেন্নাই সুপার কিংস বাহিনী। তাদের টিম বন্ডিং সেশনের জন্য এদিন টাস্ক ছিল ইঁট ওসমেন্টের গাঁথনী। কে কত মন দিয়ে বানাতে পারে সেটািই নকি চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট এদিন দেখে নিতে চেয়েছিল।

সেথানেই বেশ খোশ মেজাজে ছিলেন ডোয়েন ব্রাভো থেকে জাদেজা, ধোনিরা। টিম বন্ডিং সেশনে একসঙ্গেই সিমেন্ট ও ইঁট দিয়ে নানান জিনিস তৈরি করতে দেখ গেল চেন্নাইয়ের তারকাদের। সেইসঙ্গে ব্রোভোর সেই নাম্বার ওয়ান সাইন তো রয়েছেই। সদ্য একটি ম্যাচ খেলা হয়েছে। সেই ম্যাচের ফলাফল নিয়ে যদিও ততটা চিন্তা করছে না চেন্নাই সুপার কিংস। এখন শুধুই আইপিএলের আগামী ম্যাচ গুলোতে চেন্নাই সুপার কিংস কী করে সেটাই দেখার।

 

close whatsapp