ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার মুহূর্তটাই বিশেষ সূর্যকুমার যাদবের কাছে
আপডেট করা - Apr 8, 2023 5:23 pm

২০১৯ সালে শেষবার ঘরের মাঠে ম্যাচ খেলেছিল তারা। প্রায় চার বছর পর ফের আইপিএলের মঞ্চে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে চলেছে এবার মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে সেই প্রথম ম্যাচে নামার আগে আবেগতাড়ি সূর্যকুমার যাদব। ঘরের মাঠেই আইপিএলের মঞ্চে ফর্মে ফিরতে মরিয়া হয়েছেন তিনি। সেজন্যই যেক নিজের একশো শতাংশদিতে প্রসতুত তা ম্যাচে নামার আগে জানাতো কোনওরকম দ্বিধা করেননি সূর্যকুমার।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ এখন আইপিএলের এল ক্লাসিকো। এই ম্যাচ ঘিরে যে এখন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচেই নিজের পারফর্ম্যান্স দেখানোর চেষ্টায় এখন সূর্যকুমার যাদব। পিছনে ফিরে তাকানোর এনও আর কোনও প্রশ্নই তাঁর কাছে। কঠোর প্রস্তুতি সেরে ঘরের মাঠে ফের পুরনো ফর্মে ফেরার লক্ষ্যই স্থির করে ফেলেন সূর্যকুমার যাদব। চার বছর পর ওয়াংখেড়েতে ফেরার এই মঞ্চকে তিনি যে স্মরণীয় করে রাখতে চান তা বলার অপেক্ষা রাখে না।
আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৫ রান করেছিলেন সূর্যকুমার যাদব
প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই করার চেষ্টা করলেও বিরাট কোহলিদের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটের সেরা ক্রিকেটারের তকমা থাকলেও সেই ম্যাচে ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। এবার আর কোনওরকম বুল করতে নারাজ। সেইজন্যই তো ওয়াংখেড়েতে নামার আগে কঠোর পরিশ্রম করছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “এই স্টেডিয়ামে পা রাখার পরই সেই বিশেষ একটা অনুভূতি এসেছিল। আমার যেমন সবকিছু খুব বিশেষ লেগেছিল, সেইসঙ্গে মনে হয়েছিল এমন সুন্দর একটা স্টেডিয়ামে অসংখ্য দর্শকের সামনে যদি নিজের পারফর্ম্যান্সের ধাকাবাহিকতা বজায় রাখতে হয়, তবে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে আরও ভালভাবে প্রস্তুত হতে হবে সেই কাজটাই করে চলেছি আমি। পিছনে তাকানোর কোনও প্রশ্নই নেই”।
সম্প্রতি ব্যাট হাতে ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। আইপিএলের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েই ফিরতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই তিনি ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।