তাঁর ওপর আস্থা রাখায় নাইট রাইডার্সের প্রতি কৃতজ্ঞ অজিঙ্ক রাহানে

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo Source: Twitter)

জল্পনা ছিল তিনি দল পাবেন না। কিন্তু সবকিছুকে মিখ্যা করে আইপিএলের মঞ্চে ফের জায়গা করে নিলেন অজিঙ্ক রাহানে। আসন্ন মরসমে কলকাতার নাইট নাইট রাইডার্স শিবিরে দেখা যাবে এই ভারতীয় তারকা ক্রিকেটারকে। ন্যূনতম মূল্যেই প্রাক্তন রাজস্থান রয়্যালস অধিনায়ককে দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়ে আপ্লুত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চ থেকে সমস্ত সমালোতনার জবাব তিনি দিতে পারেন তিনা তা তো সময়ই বলবে।

গত দু মরসুম ধরে ভারতীায় দলের জার্সিতে একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না অজিঙ্ক রাহানে। টেস্ট দলের সবচেয়ে ভরসাযোগ্য ক্রিকেটার হলেও, নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। আর তারপর থেকেই সমালোচনা নিত্যসঙ্গী অজিঙ্ক রাহানের। এমনকী আসন্ন শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় টেস্ট দলে রাখাই হয়নি তাঁকে।

কিন্তু এতকিছুর পরও অজিঙ্ক রাহানের প্রতি আস্থা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আর তাতেই আপ্লুত এই তারকা ভারতীয় ক্রিকেটার। আিপিএল নিলামের দ্বিতীয় দিন ুটেছিল অজিঙ্ক রাহানের নাম। সেখানে শুরুতে অবশ্য তেমন কোনও দল তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। একদন সেষ মুহূর্তে রাহানেকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে কলকাতা নাইট রাইডার্স। লড়াই অবস্য হয়নি তাঁকে নিয়ে। ন্যূনতম মূল্যেই অজিঙ্ক রাহানেকে দলে তুলে নেয় কলকাতার নাইটরা।

আইপিএলের মঞ্চে নাইট রাইডার্স তাঁর ওপর ভরসা রাখায় আপ্লুত অজিঙ্ক রাহানে

আর তাতেই আপ্লুত এই তারকা ক্রিকেটার। সোশ্যাল সাইট মারফতই তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। অজিঙ্ক রাহানে বলেন, “কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত। আর তারা যে আমার প্রতি আস্থা রেখেছে তাতে আমি আরও কৃতজ্ঞ তাদের কাছে। নাইট রাইডার্সের হয়ে কেরিয়ারের সেরাটা দিতে প্রস্তুত রয়েছি। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা”।

গত দুই মরসুম আইপিএলের মঞ্চে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাহানে। শেষ মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল রাহানেকে। শেষম্যাচ খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। যেখানে মাত্র ৮ রান করতে পেরেছিলেন রাহানে। আইপিএলের মঞ্চে রাহানের জীবনের সেরা সময় ২০১২-২০১৬ সাল পর্যন্ত। ২০১২ সলে ৫৫৮ রান করেছিলেন রাহানে। একইসঙ্গে এই সময়ই আইপিএলের মঞ্চে প্রথম শতরানও পেয়েছিলেন তিনি।

কিন্তু গত তিন বছর ধরেই সময়টা একেবারে সঙ্গ দিচ্ছে না রাহানের। টেস্ট ধারাবাহিক ব্যর্থতার পর তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবী করেছিলেন অনেকে। একইরকমভাবে তাঁকে আইপিএলের ম়ঞ্চেও অবিক্রিতদের তালিকায় ফেলে দিয়েছিলেন সমালোচকরা। আইপিএলের তিনি দল পেয়েছেন। এবার নিজেকে প্রমান করতে পারেন কিনা সেটাই দেখার।

 

close whatsapp