রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স অভিভূত দীনেশ কার্তিক
আপডেট করা - Feb 20, 2023 7:13 pm

সময় যত এগোচ্ছে ততই যেন বিধ্বংসী হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা। এই মুহর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দুরন্ত ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তাঁর দাপুটে বোলিংয়ের সামনেই শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। এমন পারফরম্যান্স দেখার পরই রবীন্দ্র জাদেজাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেই তাঁকে তুলনা করছেন দীনেশ কার্তিক।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের রাশ ছিল অস্ট্রেলিয়ার হাতে। সেখানেই তৃতীয় দিনে ম্যাচের চিত্রটা একাই বদলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এক সেশনেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনে একসময় অস্ট্রেলিয়ান রান চিল ২ উইকরেটে ৮৫। সেখান থেকে ১১৩ রানেই সেষ হয়ে গিয়েছিল অজি বাহিনী। রবীন্দ্র জাদেজা একাই কার্যত শেষ করে দিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এক ইনিংসে রবীন্দ্র জাদেজা একাই তুলে নিয়েছিলেন ৭ উইকেট। এমন পারফরম্যান্স দেখার পরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ মিলিয়ে ১৭টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা
বয়স যত বাড়ছে রবীন্দ্র জাদেজা যে ততই দক্ষ একজন অল রাুন্ডার হয়ে উঠছেন তা মানতে কোনও দ্বিধা নেই দীনেশ কার্তিকের। তাঁর পারফর্ম্যান্সের প্রশংসাই বারবার শোনাযাচ্ছে দীনেশ কার্তিকের গলায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুদুমাত্র বোলিং নয়, ব্যাটিংয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন েই তারকা ক্রিকেটার। দীনেস কার্তিকের মতে দেশের বাইরেও ভারতীয় দলকে ব্যাট হাতে সাহায্য করবেন রবীন্দ্র জাদেজা। সেইজন্যই অনিল কুম্বলে এবং রবিচনদ্র্ন অশ্বিনের সঙ্গেই এবার তাঁকে তুলনা করছেন তিনি।
এই প্রসঙ্গে দীনেশ কার্তিক জানিয়েছেন, এই মুহর্তে তিনি কেরিয়ারের সর্বোচ্চ জায়গায় রয়েছেন। তিনি ৩০ বছর পেড়িয়ে গিয়েছেন। কিন্তু এখনও যে কেরিয়ারের সবচেয়ে ভাল জায়গায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। যেভাবে তিনি ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেন, এটা বলা যেতেই পারে যে বাইরে দেলেও সেই পারফর্ম্যান্স বোলারদের বিরুদ্ধে ধরে রাখতে পারবেন তিনি। বিশেষ করে পেস আক্রমণের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার এই ফর্ম সকলকেই বেশ আত্মবিশ্বাস যোগাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্ট মিলিয়ে ইতিমধ্যেই ১৭টি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে ৭০ রানের ইনিংসও খেলেছিলেন প্রথম টেস্টে। শেষ দুই টেস্টেও রবীন্দ্র জাদেজা নিজের ফর্ম ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।