বিশ্রামে রোহিত, বিরাট এবং বুমরা, প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন কার্তিক, হার্দিকের
আপডেট করা - May 22, 2022 6:40 pm

জল্পনাটা চলছিলই। অবশেষে দক্ষিণ আপ্রিকা সিরিজের জন্য ভারতের টি টোয়েন্টি দল ঘোষণা করে দিলেন নির্বাচাকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টেয়েন্টি দলে একঝাঁক তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃ্ত্ব দেবেন লোকেশ রাহুল। একইসঙ্গে আইপিএলে দূর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতীয় দলে প্রত্যাবর্তন দীনেশ কার্তিকের। টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের ভারতীয় দলে সুযোগ পেলেন হার্দিক পান্ডিয়াও।
এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন দীনেশ কার্তিক। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ফিনিশারের ভূমিকায় দুরন্ত ফর্ম প্রদর্শ করেছেন তিনি। আর সেই পারফর্ম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল চর্চা। অনেকেই দীর্শ কার্তিককে ফের ভারতীয় দলে ফেরানোর দাবী জানাতে শুরু করেছিলেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল দীনেশ কার্তিকের।
শুধু কার্তিরই নন এবারের াইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ক্রিকেটের বাইশগজে প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পান্ডিয়াও। ব্যাট এবং বল হাতে দেখা গিয়েছিল তাঁকেষ। বোলিংয়ে যেমন উইকেট তুলেছেন, তেমনই ব্যাটিং.য়েও নজর কেড়েছেন তিনি। গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের তালিকাতেও রয়েছেন হার্দিক পান্ডিয়া। সবকিছু মিলিয়ে তখন থেকেই ভারতীয় নির্বাচকদের নজরে ছিলেন তিনি। অলরাউন্ডার হিসাবে ফের নিজেকে একবার প্রমাণ করার পরই ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগ করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দল
লোকেশ রাহুল (অধিনায়ক)
রুতুরাজ গায়কোয়াড়
ঈশান কিষাণ
দীপক হুডা
শ্রেয়স আইয়ার
ঋষভ পন্থ
দীনেশ কার্তিক
হার্দিক পান্ডিয়া
ভেঙ্কটেশ আইয়ার
যুজবেন্দ্র চাহাল
কুলদীপ যাদব
অক্ষর পটেল
রবি বিষ্ণোই
ভুবনেশ্বর কুমার
হর্ষল প্যাটেল
আভেশ খান
অর্শদ্বীপ সিং
উমরান মালিক
এবারের আইপিএলে বহু তরুণ ক্রিকেটাররাই নজর কেড়েছেন। তাদের মধ্যেই সবথেকে বেশী চর্চায় ছিলেন উমরান মালিক। তাঁক দুর্ধর্ষ বোলিংয়ে সকলেই মুগ্ধ হয়েছিলেন। বিশেষ করে তাঁর গতির ঝলক দেখে আপ্লুত হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। আর তা দেখার পর থেকেই উমরান মালিককে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হতে শুরু করেছিলেন অনেকেই। ভারতীয় নির্বাচকরাও তাঁর পারফরম্যান্স দেখে খুশি হয়েছিলেন। সবশেষে উমরান মালিকের স্বপ্নপূরণ। ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে চলেছেন তিনি।
একইসঙ্গে ভারতীয় দলে এসেছেন অর্শদ্বীপ সিং, আভেশ খান এবং হর্শল পটেলও। রবিবারই বোর্ডের দপ্তরে বৈঠকের পর দক্ষিণ আফ্রিকার বিুদ্ধে ১৮ সদস্যের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।