ভারতের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি, কঠিন পরীক্ষা অধিনায়ক লোকেশ রাহুলের

KL Rahul
KL Rahul. (Photo Source: Twitter/BCCI)

আইপিএল শেষ। এবার ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ। আর সেখানেই ভারতীয় শিবির থেকে বিশ্রাম দেওয়া হয়েছে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ব্যাটন এবার লোকেশ রাহুলের হাতে। সেইসঙ্গেই কঠিন চ্যালেঞ্জও রয়েছে রাহুলের সামনে। টি টোয়েন্টি ফর্ম্যাটে একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বে সেই রেকর্ড কী ভারত গড়তে পারবে। শুরু হয়ে গিয়েছে গুঞ্জন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলের পরিসংখ্যান কিন্তু একবারেই ভাল নয়। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে লোকেশ রাহুলের তত্ত্বাবধানেই একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সিরিজে হোয়াইট ওয়াশ হয়েই ফিরতে হয়েছিল তাদের। এবার ঘরের মাঠে প্রতিপক্ষের নাম সেই লোকেশ রাহুল। সেখানেই আবার ভারতীয় দলের সামনে রেকর্ডের হাতছানি। লোকেশ রাহুল যে তাঁর অধিনায়কত্বের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামছেন তা বলাই বাহুল্য।

এখনও পর্যন্ত টানা ১২টি টি টোয়েন্টি জেতার রেকর্ড রয়েছে একমাত্র আগানিস্তান এবং রোমানিয়ার। এই মুহূর্তে টানা ১২টি টি টোয়েন্টি জিতে তাদের পাশেই রয়েছে টিম ইন্ডিয়াও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টি টোয়েন্টি ম্যাচ জিততে পারলেই, ১৩টি টি টোয়েন্টি জিতে সকলকে ছাপিয়ে যাবে ভারত। আর সেই গুরু দায়ত্বই এবার পড়ছে লোকেশ রাহুলের কাঁধে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল।

বিরাট কোহলির টি টোয়েন্টির দায়িত্ব ছাড়ার পর থেকেই সেই দায়িত্ব উঠেছে রোহিত শর্মার কাঁধে। তাঁর নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেই সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু হয়েছে ভারতের। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার কারোর বিরুদ্ধেই টি টোয়েন্টি ম্যাচ হারেনি ভারতীয় দল। সেইসঙ্গে বিশ্বকাপের শেষ তিন ম্যাচে ভারতের জয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি টি টোয়েন্টি জিতে রয়েছে ভারত। এখন সেই ধারা অক্ষুন্ন রাখারই দায়িত্ব লোকেশ রাহুলের।

ভারতের টানা ১২টি টি টোয়েন্টি জয়ের পরিসংখ্যান

৬৬ রানে জয় বনাম আফগানিস্তান

৮ উইকেটে জয় বনাম স্কটল্যান্ড

৯ উইকেটে জয় বনাম নামিবিয়া

৫ উইকেটে জয় বনাম নিউ জিল্যান্ড

৭ উইকেটে জয় বনাম নিউ জিল্যান্ড

৭৩ রানে জয় বনাম নিউ জিল্যান্ড

৬ উইকেটে জয় বনাম ওয়েস্ট ইন্ডিজ

৮ রানে জয় বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৭ রানে জয় বনাম ওয়েস্ট ইন্ডিজ

৬২ রানে জয় বনাম শ্রীলঙ্কা

৭ উইকেটে জয় বনাম শ্রীলঙ্কা

৬ উইকেটে জয় বনাম শ্রীলঙ্কা

আইপিএলের ম়ঞ্চে আফগানিস্তান এবং রোমানিয়া ছাড়া ভারতেরই রয়েছে এই নজির। আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে টিম ইন্ডয়া। সেখানেই তরুণ দলের দায়িত্ব লোকেশ রাহুলের ওপর। তেম্বা বাভুমাদের হারিয়ে ভারত টানা ১৩টি টি টোয়েন্টি জয়ের রেকর্ড গড়তে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp