লোকেশ রাহুলের সঙ্গেই রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিংয়ের তুলনা ডেল স্টেনের
আপডেট করা - Jun 17, 2022 2:20 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে ব্যর্থ হলেও, বিশাখাপত্তনমেই অবশেষে রাের মুখে দেখেছেন রুতুরাজ গায়কোয়াড়। আর তাতেই আপ্লুত প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেন। রুতুরাজ গায়কোয়াড়ের খেলাকে লোকেশ রাহুলের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন স্পীডস্টার ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ঈশান কিষাণের সঙ্গে ঝোরো ইনিংস খেলেছিলেন রুতুরাজ। তাঁর সেই ইনিংস দেখার পর থেকেই উচ্ছ্বসিত ডেল স্টেন। রুতুরাজের পরেস এবং স্পিনের বিরুদ্ধে খেলার দক্ষতায় প্রশংসাই তাঁর মুখে।
গত দুবছর ধরেই চেন্নাই সুপার কিংস শিবিরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ২০২১ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি। শুধু তাই নয় টেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। সেইসব দেখার পর এবারের আইপিএলের আগে রুতুরাজ গায়কোয়াড়কে নিজেদের দলেই রাখার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাি সুপার কিংস। আইপিএলের মঞ্চে নিজের পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি।
বিশাখাপত্তনমে ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়
কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এরপর থেকেই রুতুরাজের ব্যাটিং নিয়ে নানান কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। অনেকেই তাঁকে তৃতীয় টি টোয়েন্টিতে দলে না রাখারও দাবী জানিয়েছিলেন। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট রুতুরাজ গায়কোয়াড়কে প্রথম একাদশে রাখারই সিদ্দান্ত নিয়েছিল। আর বিশাখাপত্তনমে হতাশ করেননি রুতুরাজ। ভারতীয় দলের জার্সি গায়ে এই প্রথমবার অর্ধশতরান পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর ঝোরো ইনিংসের প্রদর্শনও সকলের সামনে করেছিলেন রুতুরাজ।
রুতুরাজের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেন। তাঁর মতে রুকুরাজের খেলার সঙ্গে লোকেশ রাহুলেরই খেলার মিল রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে স্টেন জানিয়েছেন, “তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কন্ট্রোল এবং যথেষ্ট দক্ষ। পেস আসুক কিংবা তাঁর সামনে স্পিন, কোনওটাতেই অসুবিধা নেই রুতুরাজ গায়কোয়াড়ের। ম্যাচ পড়ার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। লোকেশ রাহুল যেমন মানসিকতা নিয়ে ব্যাটিং করেন, রুতুরাজও তেমনটাই করেন। কোনও বোলারের ভাল বোলিংকেও বাউন্ডারিতে পাঠানোর দক্ষতা রয়েছে তাঁর”।
বিশাখাপত্তনমে ভারতকে জিততেই হত সেদিন। সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথম থেকেই সেদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৫ বলে ৫৭ রানের ঝোরো ইনিংস খেলে ভারতের বড় রানের পথটা তৈরি করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটারই। ঈশান কিষাণের সঙ্গে ৯৭ রানের পার্টনারশিপও গড়েছিলেন তিনি।
ক্রিজে দাঁড়িয়ে তাঁর ম্যাচের ওপর প্রভাব দেখেই মুগ্ধ হয়েছিলেন ডেল স্টেন। সেইসঙ্গে তাঁপ পেস এবং স্পিনার দুই বোলারের বিরুদ্ধেই সাবলীল পারফরম্যান্সকেও কুর্নীশ জানিয়েছেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা। এখন শুধু দেখার এই ধারা রুতুরাজ গায়কোয়াড় এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা।