বিপিএল ২০২২, দ্বিতীয় কোয়ালিফায়ার, চট্টগ্রাম বনাম কুমিল্লা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Chattogram Challengers
Chattogram Challengers. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রিভিউ

বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটরে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে আরও এক ধাপ উঠে এসেছে চ্যালেঞ্জার্স। তারা পাঁচ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছিল এবং টাইগার্সকে ১৮২ রানে সীমাবদ্ধ করে রাখতে সক্ষম হয়েছিল। চ্যাডউইক ওয়ালটন মাত্র ৪৪ বলে ৮৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হেরেছে এবং এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার আরও একটি সুযোগ পাচ্ছে তারা। বরিশাল আট উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে এবং ভিক্টোরিয়ান্সের পক্ষে শহিদুল ইসলাম তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে সামলে খেললেও ১১তম ওভার থেকে ভিক্টোরিয়ান্সের ব্যাটিংয়ে ধ্বস নামে এবং সেখান থেকে তারা আর ম্যাচে ফিরতে পারেনি এবং দশ রানে ম্যাচ হারে। 

পিচ রিপোর্ট

মিরপরের পিচ বরাবরই স্পিনারদের সহায়তা দেয় এবং এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করা হচ্ছে। যদিও বিগত বেশ কিছু ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামের বেশ কিছু ম্যাচে বড় রান উঠতে দেখা যাচ্ছে। সুতরাং ব্যাটাররা এই ম্যাচে বড় শট খেলার ব্যাপারে আশ্বস্ত থাকতে পারেন।

সম্ভাব্য একাদশ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চ্যাডউইক ওয়াল্টন, উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন (অধিনায়ক), শামিম হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, আকবর আলি (উইকেটকিপার), শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটকিপার), ফাফ ডু প্লেসি, মইন আলি, সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চ্যাডউইক ওয়াল্টন – বিপিএলের প্রথম দিকে নিয়মিত সুযোগ না পেলেও বিগত দুটি ম্যাচে দুর্দান্ত ফর্মে আছেন ওয়াল্টন। এলিমিনেটরে ম্যাচ সেরা পারফর্ম্যান্সের আগের ম্যাচে ২৩ বলে ৩৫ করেছিলেন।

মৃত্যুঞ্জয় চৌধুরী – সাতটি ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন ৮.৫৩ ইকোনমি রেট এবং ১৩.৭১ গড়ে। এই বিপিএলের একমাত্র হ্যাট-ট্রিক মৃত্যুঞ্জয়ের দখলে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ফাফ ডু প্লেসি – চলতি বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা ডু প্লেসি ৯ ম্যাচে ২৬১ রান করেছেন ৩৭.২৮ গড় এবং ১৩৭.৩৬ স্ট্রাইক রেটে। একটি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি আছে তাঁর।

মুস্তাফিজুর রহমান – বিপিএলের এবারের সংস্করণের যুগ্ম সর্বোচ্চ উইকেট-সংগ্রাহক মুস্তাফিজুর ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন মাত্র ৬.৭৬ ইকোনমি রেট এবং ১২.৫২ গড়ে।

চট্টগ্রাম বনাম কুমিল্লা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

চ্যাডউইক ওয়াল্টন, উইল জ্যাকস, লিটন দাস, ফাফ ডু প্লেসি, শামিম হোসেন, মইন আলি, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান (অধিনায়ক)

close whatsapp