বিপিএল ২০২২, ম্যাচ ১৭ঃ খুলনা বনাম সিলেট, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

সিলেটকে বোলিংয়ের দিকে নজর দিতে হবে

Sylhet Sunrisers
Sylhet Sunrisers. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

প্রিভিউ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। টাইগার্স পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতেছে এবং পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে তারা তাদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ছয় রানে হেরেছে। সেই ম্যাচে ইয়াসির আলি জেতাতে না পারলেও অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে নজর কেড়েছিলেন। 

সিলেট সানরাইজার্স চার ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে এবং পয়েন্ট তালিকার শেষ অবস্থানে রয়েছে। সানরাইজার্সের শেষ ম্যাচ ছিল ২৯শে জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে, ম্যাচটি তারা হেরেছিল ১৬ রানে। আনামুল, সিমন্স, ইনগ্রামরা রান পেলেও দলের বোলিং ডোবাচ্ছে তাদের। 

পিচ রিপোর্ট

পিচ অতীতে স্পিনারদের যথেষ্ট সমর্থন দিয়েছে এবং এই খেলাতেও তাই হতে পারে। এই ম্যাচে ব্যাটারদের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। 

সম্ভাব্য একাদশ

খুলনা টাইগার্স

সৌম্য সরকার, আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), থিসারা পেরেরা, ইয়াসির আলি, সিক্কুগে প্রসন্ন, ফারহাদ রেজা, মাহেদী হাসান, খালেদ আহমেদ, কামরুল ইসলাম। 

সিলেট সানরাইজার্স

আনামুল হক, লেন্ডল সিমন্স, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), রবি বোপারা, মহম্মদ মিঠুন (উইকেটকিপার), সোহাগ গাজী, কেসরিক উইলিয়ামস, মুক্তার আলি, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

খুলনা টাইগার্স

মুশফিকুর রহিম – খুলনা টাইগার্সের অধিনায়ক ৫ ম্যাচে ১৩৪ রান করেছেন ১২০.৭২ স্ট্রাইক রেটে। গত তিন ম্যাচেই ৩০-এর অধিক রানের ইনিংস খেলেছেন। মিরপুরের ধীর গতির পিচে মুশফিকের অভিজ্ঞতা কাজে আসবে।

থিসারা পেরেরা – ১৮৪.৩৭ স্ট্রাইক রেটে ৫৯ রান করার পাশাপাশি মাত্র ৬.০০ ইকোনমি রেটে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে শাকিবের পরে সম্ভবত দ্বিতীয় সেরা অলরাউন্ডার।

সিলেট সানরাইজার্স

আনামুল হক – ৪ ম্যাচে ১৪৪ রান করে চলতি আসরের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক আনামুল। স্ট্রাইক রেট ১২৩.০৭, সর্বোচ্চ স্কোর ৭৮।

লেন্ডল সিমন্স – শতরান করে দলকে ঢাকার বিরুদ্ধে জেতাতে না পারলেও ভালো ছন্দে আছেন সিমন্স। ৩ ম্যাচে ১৪১ রান করেছেন ১৫১.৬১ স্ট্রাইক রেটে, সর্বোচ্চ ১১৬।

খুলনা বনাম সিলেট ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

আনামুল হক (সহ-অধিনায়ক), লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, ফারহাদ রেজা, মাহেদী হাসান, নাজমুল ইসলাম। 

close whatsapp